কোটালীপাড়ার রামশীলে অসহায় ভূমিহীন বর্গাচাষীর পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ

কোটালীপাড়ার রামশীলে অসহায় ভূমিহীন বর্গাচাষীর পাকা ধান কেটে দিলো ছাত্রলীগ
অংকন তালুকদার: করোনাভাইাসের কারণে চরম খাদ্য সঙ্কট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিলেও ইরি মৌসুমের ধান যদি সঠিকভাবে কৃষক ঘরে তুলতে পারে, তাহলে সেই সঙ্কট মোকাবেলা করা সহজ হবে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ধান যেন সঠিকভাবে ঘরে তোলে সে নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং তার দলীয় নেতা-কর্মীদের।
আজ সোমরার রামশীল গ্রামে কৃষকের প্রায় ৪৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
প্রধানমন্ত্রীর নির্দেশের পরই সারা দেশে কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য অভাবনীয় সাড়া দিয়েছে  ছাত্রলীগর নেতাকর্মীরা। সারা দেশের মত প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালনে মাঠে নেমেছে গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলার ৩নং রামশীল  ইউনিয়নের ছাত্রলীগ  নেতাকর্মীরা। জনপ্রতিনিধি হিসেবে পুরো বিষয়টা তদারকি করলেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম(রফিক)।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন, জমিতে এবার বোরো মৌসুমে ধান চাষ করা হয়েছে। ফলনও হয়েছে ভালো। তবে করোনাভাইরাসের কারণে সারাদেশ লকডাউন। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাও সরকারের নির্দেশ মেনে লকডাউন পালন করছে। যাতে করে করোনাভাইরাস ছড়াতে না পারে । আর আমাদের এ ধান কাটার কার্যক্রম চলেতে থাকবে।
এসময় ধান কাঁটায় অংশগ্রহন করেন  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস(রিপন),সাধারন সম্পাদক নিশাত হালদার, রামশীল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অংকন তালুকদার সহ ইউনিয়নের ৪০জন নেতাকর্মী।
এছাড়াও রোজা রেখে ধান কাঁটায় অংশগ্রহণ করেন কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের বিল্পবী সাধারন সম্পাদক রফিকুল ইমলাম(রফিক), সহ-সভাপতি সাজ্জাদ সুমন, শামীম দরিয়া, সদস্য শেখ রোহান আরাফাত, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাদিম দারিয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।