রাজিব শর্মা, চট্টগ্রামঃ আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম ১৩ আসনের সংসদ সদস্য, ভূমি প্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবনির্বাচিত আনোয়ারা প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তৌহিদুল হক চৌধুরী,জেলা পরিষদ সদস্য এস এম আলমঙ্গীর চৌধুরী, দক্ষিন জেলা আওয়াওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ মন্নান, সাংবাদিক নেতাদের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার প্রনব বল, নবনির্বাচিত আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সহসভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন, নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জাহেদুল হক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুমন শাহ, দপ্তর সম্পাদক ইমরান এমি, প্রচার প্রকাশনা সম্পাদক ডিএইচ মনসুর, ক্রীড়া সম্পাদক আক্কাস উদ্দিন,এসময় আরো উপস্থিত ছিলেন, আবদুল মোতালেব, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হিমালয়, রাজীব শর্মা, ইমরান হোসাইন, আবুল ফয়েজ, মনিরুল এহসান খোরশেদ, কোরবান আলী টিটু, প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকারে ভূমিপ্রতিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনোয়ারার চলমান উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের সামনে তুলে ধরার আহবান করেন।

এদিকে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউন্সে আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, এবং আনোয়ারা প্রেসক্লাবের আগামী দিনের কর্মপরিকল্পনা করা হয়।