× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিমান বোঝাই ত্রাণসামগ্রী পাঠালেন রোনাল্ডো

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০২৩
ronaldo

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সহায়তায় বিমান বোঝাই ত্রানসামগ্রী পাঠালেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভুমিকম্পে এখনো পর্যন্ত ৫০ হাজারেরও বেশী মরদেহ উদ্ধার করা হয়েছে। যা মর্মান্তিকভাবে প্রভাবিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবল তারকাকে।

দুই দেশে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বিমান বোঝাই ত্রান সামগ্রী প্রেরন করেন রোনাল্ডো। যার মধ্যে রয়েছে তাবু, খাদ্য সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাদ্য, দুধ ও ঔষধ সামগ্রী। মানবিক এই সামগ্রী তুরস্ক ও সিরিয়ায় ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে।

এটাই প্রথম নয়, এর আগেও মানবিক সহায়তায় এগিয়ে আসতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকাকে। শিশুদের মস্তিস্কের অস্ত্রোপচারের জন্য তিনি দান করেছিলেন ৮৩ হাজার মার্কিন ডলার। নিজ দেশ পর্তুগালের একটি ক্যান্সার হাসাপাতালের তহবিলে দিয়েছিলেন ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার। সেভ দ্য চিল্ড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা এই ফরোয়ার্ড বিশ্বব্যাপী করোনা ভাইরসের ব্যাপক সংক্রমনের সময় পুর্তগীজ হাসপাতালগুলোতে দান করেছিলেন এক মিলিয়ন ইউরো।


এ ক্যটাগরির আরো খবর..