× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ভুপেন হাজারিকার ৯০তম জন্ম জয়ন্তী উদযাপিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

পারুলতা গুপ্তাঃ বরেন্য সঙ্গীতজ্ঞ ও বাংলাদেশের মানুষের অকৃত্তিম বন্ধু ড. ভূপেন হাজারিকার ৯০তম জন্ম জয়ন্তী উৎসবে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহনে দুই দিন ব্যপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত।

গতকাল ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় বাংলাদেশ শিল্প কলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো বরেন্য সংগীতজ্ঞ ও বাংলাদেশের মানুষের অকৃত্তিম বন্ধু ড. ভূপেন হাজারিকার ৯০তম জন্ম বার্ষিকী।

ফ্রেন্ডস অব বাংলাদেশ, ঢাকা কো-অর্ডিনেটিং চাপ্টার ও বাংলাদেশ শিল্প কলা একাডেমী তার এই জন্ম দিনে ২দিন ব্যাপী সংগীত সন্ধ্যার আয়োজন করেছেন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব গওহর রিজভী,  বিশেষ অতিথিঃ জনাব পংকজ নাথ,এমপি, ভারতের আসাম থেকে আগত প্রখ্যাত সাংবাদিক অজিত ভুইয়া,  সন্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব গোলাম কুদ্দুছ,  স্বাগত বক্তব্য দিলেন বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুরুল আহসান বুলবুল, আলোচক হিসেবে ছিলেন ভারতের আসাম থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী কালিকা প্রসাদ।

উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় দুই দিন ব্যপী বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহনে এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সমন্বয়ক জনাব এ এস এম সামছুল আরেফিন।


এ ক্যটাগরির আরো খবর..