ভুট্টা ক্ষেতে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণ, কিশোর গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারেরহাট মমিনপুর গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর পুলিশ ‘ধর্ষক’কে আটক করেছে।

জানা গেছে, দিনমজুর পরিবারের মেয়ে ওই স্কুলছাত্রী গত শনিবার সন্ধ্যায় স্থানীয় কাফির বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় একই এলাকার আমীর হোসেনের ছেলে সুজন (১৫) মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

সরকারেরহাট মমিনপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, বখাটে সুজন ওই মেয়েটি ধর্ষণ করেছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, ধর্ষণের শিকার মেয়েটির অবস্থা খুবই খারাপ। তার জরায়ু ও পায়ুপথে মারাত্মক ধরনের ক্ষতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ধর্ষিতার মা থানায় মামলা করেছেন। ধর্ষককে আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।