× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভুট্টার আবাদ নিয়ে কৃষকের চাপা কষ্ট, পাশে নেই কৃষি কর্মকর্তারা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

গাইবান্ধা প্রতিনিধিঃ প্রতিবছরের মতো এবারো সবুজ ভুট্টা গাছে ঢাকা পড়েছে গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল। দূর থেকে বালু চর জুড়ে সবুজের ঢেউ দেখে চোখ জুড়ালেও, কাছে গেলে আঁচ করা যায় ভুট্টার আবাদ নিয়ে কৃষকের চাপা কষ্ট।

নানা ওষুধ প্রয়োগ করেও ভুট্টার ক্ষেতে অজ্ঞাত রোগের আক্রমণ ঠেকাতে পারছেন না তারা। কৃষকদের অভিযোগ, এ দুঃসময়ে কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না তারা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রসুলপুর চরে কৃষকেরা অন্য বছরের মতো এবারো ভুট্টার চারা রোপণ করেন। পরিমাণ মতো সার পানি দেয়ায় কোনো কোন ক্ষেতে বেশ হৃষ্টপুষ্ট ভুট্টার মোচাও বের হয়েছে। তবে দু’এক বিঘা জমি পরপর চোখ ফেললে দেখা যায় উল্টো চিত্র। এই জমিগুলোতে পরিপূর্ণতা পাচ্ছে না ভুট্টা। এতে একদিকে যেমন ভুট্টার ফলন নিয়ে শঙ্কিত অন্যদিকে দাম নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত।

তাদের এই বিপর্যয়ের সময় কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না বলে অভিযোগ ভুট্টা চাষিদের। আর কৃষি কর্মকর্তাদের মাঠে না যাওয়ার জন্য ভৌগলিক অবস্থানের দোহাই দিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার অতিরিক্ত উপ-পরিচালক শওকত ওসমান। জেলায় এবার ১১ হাজার হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ হাজার মেট্রিক টন।


এ ক্যটাগরির আরো খবর..