× Banner
সর্বশেষ
আজ আন্তর্জাতিক ইসলামভীতি প্রতিরোধ দিবস আজ ১৫ মার্চ ফাল্গুন সংক্রান্তি বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ মার্চ (৩০ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী

প্রেমের এক নতুন যুগের সূচনা কবি ভীষ্মদেব বাড়ৈর “মিথিলা”

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
ভীষ্মদেব বাড়ৈর মিথিলা

কবি বিজয় কৃষ্ণ বিক্রম, পীরেরপাড়, উজিরপুর-বরিশালঃ পৃথিবী জন্মের সঠিক ইতিহাস মনুষ্য জাতির কাছে এখনো অনাবৃত। তবে মনুষ্য জাতির সহজাত প্রবৃত্তি থেকে তাদের কিছু বৈশিষ্ঠ সহজেই অনুমেয়। মানুষ যেখানে মানুষের বন্ধু, আবার সেই মানুষেই কখনও কখনও একে অপরের শক্র হয়ে যায়। অনেক উদরমনা মানুষও অনেক সময় অচেনা হয়ে যায়, যখন তার ব্যাক্তি স্বার্থে আঘাত লাগে। সততা, উদারতা এবং পরমতসহিষ্ণুতার  সবচেয়ে ভাল উদাহরন হতে পারে, ভালকে ভাল বলার সৎ সাহস থাকা এবং মন্দকে মন্দ বললে সেটাকে সহাস্যে মেনে নেয়ার মানসিকতা থাকা। মন্দকে মন্দ হিসেবে গ্রহন করলে, মানুষের ভিতরে ভালোর মাত্রা বেড়ে যায়। পুড়ে পুড়ে যেমন স্বর্ণ খাঁটি হয়, তেমনি মানুষের মধ্যকার খারাপ দিকগুলো নির্নয় করতে করতেই একজন মানুষ পরিপূর্ণ মানুষে পরিনত হয়। একজন ব্যক্তি কেবল তখনই পূর্নতা লাভ করে কিংবা স্রষ্টা তাঁকে তার প্রিয় ভক্তরূপে স্বীকৃতি প্রদান করেন, যিনি শক্র  ও মিত্রের প্রতি সমবুদ্ধি,  যিনি সম্মানে ও অপমানে অবিচল, যিনি শীতোষ্ণজনিত সুখে-দুঃখে নির্বিকার, স্থির বুদ্ধি, নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, স্থির-অস্থিরতায় সংযত থাকে, যৎ কিঞ্চৎ লাভে সন্তুষ্ঠ এবং গৃহাসক্তিশূন্য ।

একজন লেখক কিংবা কবি সব সময় সুচারুরূপে তার লেখনির সাদা কালো দিকগুলো আবিস্কার করতে ব্যার্থ হয় । এটা কেবল একজন পাঠকের বিশ্লেষণধর্মী সমালোচনার মধ্য দিয়ে ফুটে উঠতে পারে। তবে এক্ষেত্রে ভিন্ন মত রয়েছে। পাঠকভেদে ভুল ক্রটি আবিস্কারের পথও ভিন্ন হতে পারে কিংবা একজন পাঠকের কাছে কোন গ্রন্থের বা লেখনির যে অংশটুকু  সুন্দর রুপে প্রতীয়মান হয়, সেটা অন্য একজনের ক্ষেত্রে সেইরূপ নাও হতে পারে। এইসব ক্ষেত্রে সমালোচকদের মুখোমুখি বসিয়ে দিতে পারলে অনেক সময় বিতর্কের সৃষ্টি করা যেতে পারে । সে বিতর্ক হতে পারে তিক্ত কিংবা মধুর। সেই হিসেবে বলা যায় সমালোচনা থাকলেও একজন  লেখক কিংবা কবি যা কিছু লিখে থাকেন – তা কেবল তার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ মাত্র। এখানে ভুল, শুদ্ধ অথবা ভাল বা মন্দ প্রশ্নাতীত । একজন কবি বা লেখক যে দৃষ্টি ভঙ্গিতে তার লেখা অবিস্কার করেছেন তা অন্যেও কাছে সুস্পষ্টরূপে বোধগম্য নাও হতে পারে অথবা তার দৃষ্টিভঙ্গির সাথে সমালোচকের ধারনা নাও মিলতে পারে।

সৌভাগ্যবশতঃ কবি ভীষ্মদেব বাড়ৈ’র প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ  “শতাব্দীর সিড়ি ” এবং ”মিথিলা” পড়ার সুযোগ হয়েছে। আরো সুস্পষ্ট করে যদি বলি ব্যাক্তিগত সম্পর্ক থেকে কাব্যগ্রন্থ দুটো হস্তগত হয়েছে। তারপূর্বে কবির অনেকগুলো কবিতা (সবগুলো নয়) ইন্টারনেটের সহযোগিতায় পড়ার সুযোগ হয়েছে কিংবা আমার মত অনেকেই পড়েছেন। কমেন্টস বক্সে হাজারো সুন্দর সুন্দর কমেন্টস এসেছে। বই দুটো হাতে আসার পরে- অবসরে যখন দু’ একটি কবিতা পড়লাম ইচ্ছে হলো বাকি কবিতাগুলো পড়ার। এভাবেই দুটো বইয়ের সব কবিতাগুলো পড়া হয়ে গেল। সত্যিকথা বলতে কি কিছু কিছু কবিতা মনের আকাঙ্খায় অনেকবার পড়লাম । ২০১৯ সালের বইমেলায় প্রকাশিত ”মিথিলা ” কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় এবং সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ। গ্রন্থটি পড়া কেবলই সমাপ্ত করলাম। মনের গহিনে কিছু কথা আঁকি-উঁকি দিচ্ছে। বলতে ইচ্ছে করছে বইয়ের উপর কিছু কথা। কিন্তু কাকে বলব? তাই ভাবলাম কাগজের উপরে  কলমের  ব্যবহারে তো কোন দোষ নেই। হয়তোবা এটা কোন সুসমালোচনা কিংবা কুসমলোচনা, ব্যাখা কিংবা  অপব্যাখা কোনটাই হুবে না  । কিন্তু কিছুতো একটা হবে। হয়তোবা কেউ পড়বেনা, কোনদিনই কারো দৃষ্টিতে আসবেনা এর একটি শব্দও। কিন্তু আমার মনের কথা গুলো তো মন থেকে কাগজে বের হয়ে আসবে। তাই ”মিথিলা ” নিয়ে আমার অপরিপক্ক হাতের এই সংক্ষিপ্ত আয়োজন।

ইসলাম ধর্মে মহিলাদের বোরখায় আবৃত থাকা- এটি ধর্মীয় অনুশাসন। এটির ভাল দিকের পরিমানটায় বেশি। তবে দ্বিমত রয়েছে সেদিকে যাওয়া সম্ভবত সমীচীন হবেনা। কবি ভীষ্মদেব বাড়ৈ তার মনের রং তুলিতে যেভাবে  ”মিথিলা ” কে এঁকে তার ভিতরে প্রানের সঞ্চার করে আনাবৃতভাবে উপস্থাপন করেছেন, মিথিলার সৌন্দর্যে যেমন আমি মুগ্ধ হয়েছি , বিশ্বাস  করি প্রতিটি মানুষ যারা মিথিলাকে পাঠ করবে তারা নির্ঘাত মিথিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রেমে উবু হয়ে থাকবে। কবি তার মানস প্রেমিকা মিথিলাকে এতো সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন  হয়তো বা যেকোন অপ্সরীর সৌন্দর্যকেও হার মানাবে।

১০২ টি কবিতা দিয়ে সাজানো ”মিথিলা” কাব্য গ্রন্থটির শুরু ”সে তো ছিলই ” কবিতা দিয়ে । আর কবি শেষ করেছেন ”মিথিলা নামক কবিতা দিয়ে। সরাসরি মিথিলা নামেই কবিতা রয়েছে ৫/৬ টি। এছাড়া মিথিলা শব্দটি ব্যবহার করেছেন ২০ টির বেশি কবিতায়। যেগুলো মুলতঃ মিথিলা নামক কবির সত্তা  নিখিলেশের প্রানেশ্বরীকে নিয়েই লেখা। কবি নিজেকে আবিস্কার করেছেন নিখিলের মধ্যে।

একটি অসাধারন আধুনিক প্রেমের গ্রন্থ ”মিথিলা ”। বইটি একজন পাঠক যখন পাঠ করবেন তখন তিনি বুঝতে      কোনভাবেই বুঝতে পারবেন না এটা একজন নতুন কবির কবিতাগ্রন্থ- যার মাত্র দুটো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। মনে হবে পাকা হাতের লেখা একজন দক্ষ ও রুচিশীল কবির  কবিতা।বইটি তিনি উৎসর্গ করেন তার সহধর্মিনী  শ্রীমতি চন্দনা বিশ্বাসকে, যার আসাধার প্রচ্ছদ করেছেন মথুরাম চৌধুরী। কবিতাগুলো পাঠকের কখনোই একঘেয়েমী লাগেনি কিংবা ধৈর্য্য  চ্যুতি ঘটেনি। পরিপূর্ন একটি রুচিশীল মননে এক একটি কবিতা সাজানো হয়েছে। কতগুলো কবিতার নামই প্রেমের  কাব্য-গ্রন্থকে  পূর্নতা দান করেছে- যেমনঃ অন্ধপ্রেম ,সুপ্তপ্রেম, প্রেম ও রক্তগোলাপ, নীলপ্রেম, ছন্নছাড়া প্রেম, প্রেম ও পূজা ,যত্নকরা প্রেম, কন্ঠপ্রেম ও ভিরু প্রেম । এই কবিতা গুলোর মধ্যে সুপ্তপ্রেম (২য়) আসাধারন একটি কবিতা- যেখানে কবি মিথিলাকে তার ভালোলাগা নিয়ে প্রশ্ন করে কবির প্রতি তার ভালোবাসা পরিমাপ করার প্রয়াস চালিয়েছেন। মিথিলার কাছ থেকে কবির দ্বিতীয় স্বত্তা নিখিল যেন ঠিক এ উত্তরটিই আশা করেছিল- ‘কবিতা নয় আমি ভালোবাসি তোমাকে।’

কাব্যগ্রন্থটির সবচেয়ে যেটি আকর্ষনীয় দিক সেটি হলো – বেশ কয়েকটি কবিতার মধ্যকার কিছু নামকরন। যেমন -বিরহ বিলাপ, ভুলকিশোরী , অবগাহন , সমর্থন, অনাবিস্কৃত ছায়াপথ, নিভৃত ধ্যান, তৃষিত অপেক্ষা , মিথিলার নীলতনু খাম, সম্মোহন, অধরা, অভিসার , হ্যালুসিনেশন ,অন্তর্ধান ,প্রেম ও পূজা, কাব্যদহন, শিরোনামহীন , চিঠি: অপনির্বাসনে। কবিতাগুলোর মধ্যে অনাবিস্কৃত ছায়াপথ, মিথিলার নীল তনু খাম ,প্রেম ও পূজা- এর আবেদন আমাকে একান্তভাবে আকৃষ্ট করেছে।

তবে এর বিপরীতে ভিন্ন একটু বক্তব্য রয়েছে। এত সুন্দর একটি কাব্যগ্রহ্ন যার নামটিও অসম্ভব সুন্দর সেখানে কিছু কিছু কবিতা চয়ন গ্রন্থটির মানের সাথে আরো কিছুটা মানসম্পন্ন হওয়া উচিত ছিল। কিছু কবিতার নামকরনও আরো একটু মানসম্পন্ন হলে সুন্দর হতো । কবি যে কবিতাটি দিয়ে মিথিলা কাব্যগ্রহ্নের  সূচনা করেছেন- সে তো ছিলই ”কবিতা দিয়ে’,  হয়তোবা কবির দৃষ্টিতে আমি দেখতে পারছিনা বলেই কবিতাটির ভিতরে আমি কোন গভীরতা খুঁজে পাচ্ছিনা। কবির আরো সুন্দর সুন্দর প্রেমের কবিতা রয়েছে যার যে কোনটিকে গ্রন্থটির প্রথম কবিতা করা যেতো। কারন দিনের প্রথম সূর্যোদয় থেকেই কিন্তু আমারা সমস্ত দিনকে অনুধাবনের চেষ্টা করি ।

একই কাব্যগ্রন্থে একই নামের দুটো কবিতা, কতখানি যুক্তিযুক্ত – আমার ঠিক ধারনা নেই। কবি এখানে সুপ্তপ্রেম ও ভালবাসা নামে দু-দুটো কবিতা রেখেছেন যদিও কবিতা দুটির বক্তব্য ভিন্ন , স্বাদও ভিন্ন, কিন্তু আমার ধারনা একই গ্রন্থে এরকম একই নামের দু ,দুটো কবিতা না রাখলেই ভালো হতো। হয়তো বা কবিতায় ভাষার আইন-কানুন মেনে চলার সুযোগ নেই। তারপরেও কবিতা হলো সাহিত্যের সবচেয়ে সুন্দরতম ও পরিমার্জিত সংস্করন। সেকারনেই বলছি একই কবিতায় সাধু ও চলিত ভাষা মিশ্রিন না থাকাটাই বাঞ্ছনীয় বলে মনেকরি ।” কবিতা থামিয়া যায়” কবিতায় কবি একাধিক বার সাধু চলিত ভাষা ব্যবহার করেছেন। ”ঈগল ওমেন” কবিতায় কবি প্রাজ্ঞনের বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেই আমার মনে হয়েছে কবিতার কাব্যিকতা হারিয়েছেন। এখানে মনে হয়েছে কবি কোন ব্যক্তির একটি বক্তব্যকে প্রত্যক্ষভাবে উপস্থাপন করেছেন। অধরা ”কবিতা”টিকে হয়তো বা আমি ঠিক বুঝতে পারিনি। আমার কাছে কবিতার বিষয়বস্তুর সাথে নামকরন কিছুটা অসামঞ্জস্য মনে হয়েছে। ”নিভৃত ধ্যান” এবং ”তৃষিত অপেক্ষা ” কবিতা দু’টোর মূল বক্তব্যের মধ্যে তেমন কোন ফারাক আছে বলে মনে হয়নি।”মিথিলা: কবিতার বিন্দু বিন্দু জল” কবিতা কবি গদ্য ও পদ্যের মিশ্রন ঘটিয়েছেন যা আমার কাছে ঠিক মনে হয় । ”ভিতু কিশোর: লাল কিশোরী” কবিতাটির নামকরন শুধুমাত্র লাল কিশোরী হলেই ভাল হতো। ”সম্মোহন” কবিতাটির বক্তব্যে সাথে নামকরনের যথার্থতা অনুভূত হয়নি।

“এসো তবে বিছানা সাজাই ” কবিতার অন্তর্নিহিতভাব অনুমেয়। এখানে কবি লিখেছেন অনেক মল্লযুদ্ধ হয়েছে- এবার না হয় ব্যারিকেডে থাকি। আবার কবি লিখেছেন -আবার তৃতীয় যুদ্ধ শুরু করি, তবে শুধু দুজনেই- কবিতার বক্তব্য অতীব গভীর ও সুন্দর। তবে নামকরনটায় আরো একটু গভীরতার ছাপ থাকা উচিত মনে হয়েছে।

কিছু কিছু কবিতার কবি লেখার তারিখ, সময় এবং স্থান উল্লেখ করেছেন। আবার অনেক কবিতায় সেটা করেননি। এটার যুক্তিটা ঠিক বোধগম্য নয়।

”প্রথম পুরুষ- হব শুধু”- কবিতার নামকরন শুধু ”প্রথম পুরুষ” হলেই ভালো হত।

ভাবনার স্বাধীনতা একজন কবির অবশ্যই আছে -তবে কোতহল থেকেই জানতে ইচ্ছে করে  ”মরনের পরে” কবিতায় কবি মিথিলাকে একজোড়া চিল দিয়ে দিলাম- এই পঙতিটি দ্বারা ঠিক কি বোঝাতে চেয়েছেন?

কবিকে কোন পরামর্শ দেয়ার দুঃসাহস আমার নেই। তবে, যাঁরা কবির প্রথম কাব্য ”শতাব্দীর সিড়ি” পাঠ করেছেন, তাঁরা যখন তাঁর দ্বিতীয় কাব্যগ্রহ্ন “মিথিলা” পড়বেন তখন তাঁদের কাছে খুব সহজেই একটা বিষয় অনুমেয় হবে যা হলো- কাব্যগ্রন্থ দুটোর ভাব ও ভাষার কিছু মৌলিক পার্থক্য। প্রথম কাব্য গ্রন্থটি পাঠ করলে মনে হবে যে, আমি কবি গুরুর কোন গ্রন্থের  কিছু কবিতা পাঠ করছি, দ্বিতীয় কাব্যগ্রহ্ন  মিথিলার সেই ধারাটার কিছুটা পরিবর্তন লক্ষনীয়। তারপরে মিথিলার কিছু কিছু কবিতায় রবি কবির ভাব ও ভাষার গন্ধ অনুভূত হয়। হতে পারে আমার ধারনা ভুল। অথবা এও হতে পারে কবি ভীষ্মদেব বাড়ৈ খুব বেশি রবিন্দ্রনাথ পাঠ করেছেন যার বলয় থেকে তিনি বের হতে পারছেন না । যদি দ্বিতীয় ধারনাটি সত্যি হয়ে থাকে আর কবি যদি আমার সাথে একমত হন, তবে তাঁকে চেষ্টা করতে হবে যেকোন বলয় থেকে বের হয়ে নিজের স্বকীয়তায় নিজেকে আবিস্কার করা। সেক্ষেত্রে ভাব ও ভাষা সহজ সরল এবং প্রাঞ্জল হলে সেটাই বাঞ্জনীয় ।

যাক ঢ়ের হয়েছে । মিথিলার ক্রটি খোঁজার অনেক চেষ্টা করেছি। জোড় করে অনেক নেতিবাচক সমালোচনার চেষ্টা করেছি। আর পারছিনা । এবারে বাস্তবতায় ফিরে আসি। যাঁরা একসময় খুব হতাশ হয়ে পড়েছিলেন যে বাংলা সাহিত্যের  এখন অকাল শুরু হয়েছে । বাংলা সাহিত্যের  সমৃদ্ধির  পথ পাঙ্কিল হয়ে পড়েছে- তাঁরা যদি কবি ভীষ্মদেব বাড়ৈর কাব্যে গ্রন্থ দুটি পাঠ করেন, তারা নির্ঘাত পুনরায় আশাবাদী হবেন। যাঁরা মুষড়ে পড়েছিলেন এই ভেবে যে একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল আর কখনই বাংলা সাহিত্যে জন্মাবে না। তাঁদের ধারনা সম্পূর্ন ভুল হবে যদি তারা শতাব্দীর সিড়ি কিংবা মিথিলা পাঠ করেন। কবি ভীষ্মদেব বাড়ৈ হবে একদিন একজন রবি ঠাকুর কিংবা একজন নজরুল। মিথিলার কিছু কবিতা যেমন – তোর গভীরের ঠাঁই, বিরহবিলাপ, চুমু: স্বাদ ও উষ্ণতা, অন্ধপ্রেম , একটুখানি সময় দিও, ভুল কিশোরী, স্বপ্নের মানবীরা, সুপ্তপ্রেম, ঈগল ওমেন, অনাবিস্কৃত ছায়াপথ, শুধু  নিখিলের কষ্ট বিলাপ, মিথিলার নীল তনু খাম, আঁখি আরাধনা, অধরা, আশ্রম, ভিতু কিশোর: লাল কিশোরী, নীলগুলো সব আগের মতোই আছে, অভিসার, ঘাস: ক্যাম্পাস: নষ্টালাজিয়া, তুমি দুর গ্রামে চলে যাও, সমুদ্র স্নান, পুনর্জম্ম, অন্বেষণ,’ ‘প্রথমপুরুষ’- হব শুধু , সুপ্তপ্রেম, চোরাবালি, মিথিলা – আমার কাছে এক কথায় অসাধারন মনে হয়েছে। কবিতাগুলোর ভাব, ভাষা ও আবেদন বাংলা সাহিত্যে একটি বড় অর্জন বলে আমি মনে করি। কবিতাগুলোতে ভাবের যে গভীরতা কবি তার নিপুন ভাষার গঠন শৈলিতে আবিস্কার করেছেন তা অতুলনীয় যা একজন পাঠককে এ কবিতাগুলো খুব জোড়ালোভাবে আকৃষ্ট করতে সক্ষম। তবে সে পাঠক তো একটু বোদ্ধা হতেই হবে।

কবি তিনটি ইংরেজি কবিতা ও এই মিথিলা কাব্যগ্রন্থে সংকলন করেছেন। এগুলো হলো-Your Love- My Wish, Touchy Blue Sky: My Thief Lover, Your sweet voice.

Love- My Wish– কবিতায় কবি তার ভালবাসাকে তুলনা করেছেন- তার কিছু প্রিয় বস্তুর সাথে, ভালবাসাকেই কবি তার পাথেয় হিসেবে উপস্থাপন করেছেন, তার মধ্যেই কবি বাঁচতে চেয়েছেন। ভালবাসাকেই কবি তার আত্মা বলে উপস্থাপন করেছেন এবং যুগের পর যুগ মুদ্রিত চোখে নির্বাক হয়ে ভালবাসার মধ্যে বেঁচে থাকার জন্য বলেছেন যা তার সবচেয়ে মধুর উপলব্ধি। Touchy Blue Sky: My Thief Lover কবিতায় কবি তার ভালবাসাকে নীল আকাশের সাথে তুলনা করেছেন। যা কিনা তাঁর একান্তই নিজস্ব ভালবাসা। যে কবির হারানো প্রেম যা তার হৃদয়ের গভীরে অবস্থান করছে, যা কবি আবিস্কার করছেন। Your sweet voice কবিতায় কবি তার প্রেমকে বাঁশির সুরের সাথে তুলনা করেছেন যা কবি কেবল কবিই ভাবতে পারেন, অনুভব করতে পারেন এবং বুঝতে পারেন। কবি ভেসে বেড়ায় সেই সুরের মাঝে। কবির হৃদয় সেই প্রেমেই নিমগ্ন ।

এই তিনটি ইংরেজি কবিতার Word গুলোকে কবি এমনভাবে চয়ন করেছেন, যা একটি কবিতাকে পূর্নতা দিতে সক্ষম হয়েছে। এটা দ্বারা ইংরেজি সাহিত্যে কবির  দক্ষতার পরিচয় হিসেবে সাক্ষ্য দিয়েছে। কবি নিখুঁতভাবে তার বক্তব্যকে ইংরেজি পংঙ্কতিতে তুলে ধরেছেন, যা একজন সুপাঠকে আকৃষ্ট করতে সক্ষম হবে।

পরিশেষে আমি শুধু মিথিলা কাব্যগ্রন্থ নিয়েই নয়, কবিকে নিয়েও অনেক আশাবাদী একদিন তিনি অনেক বড় মানের কবি হবেন। তাঁর কবিতাসহ লেখনির সুমধুর গন্ধ ছড়িয়ে পড়বে বাংলা সহ সাড়া বিশ্বে। ভীম্মদেব বাড়ৈ হবেন একজন বড় মাপের কবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মত কবি ভীম্মদেব বাড়ৈ একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হবেন, বিভিন্ন জাতীয় পুরস্কারে তিনি ভূষিত হবেন- এ আমার বিশ্বাস। সমালোচনার খাতিরে হয়তো বা কিছু নেতিবাচক কথা বলে ফেলেছি কিন্তু এটা দ্বারা কোন ভাবেই তার প্রতিভাকে খাটো করার চেষ্টা করেনি। এই সমালোচনায় কোনভাবেই কবিকে কষ্ট দেয়ার মানসিকতা ছিলনা। যদি এরকম কিছু হয় তবে কবির কাছে অনুরোধ করব- তিনি সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তোবা কোন কোন ক্ষেত্রে আমার বিবেচনা কিংবা দৃষ্টিভঙ্গি সঠিক ছিলনা- যা আমার ইচ্ছাকৃত নয়। আমার দুর্বলতা, আমার দুর্বল সমালোচনাগুলো কবি ঝেড়ে ফেলে, আমার ইতিবাচক সমালোচনাগুলো গ্রহন করে কবি ভীষ্মদেব বাড়ৈ এগিয়ে যাবেন স্বদম্ভে। আর আগামী দিন মগুলোর প্রতিটি দিন হবে আরো মধুর আরো সুন্দর । তিনি লেখনির মধ্যে সমৃদ্ধ করে যাবেন বাংলা সাহিত্যকে। সুস্থ শরীরে বেঁচে থাকবেন দির্ঘদিন । এক এক করে আমাদের উপহার দেবেন – আরো অনেক কালজয়ী কাব্যগ্রন্থসহ বিভিন্ন সাহত্য কর্ম- এই আশাবাদ অন্তরের গভীর থেকে চিরন্তন।


এ ক্যটাগরির আরো খবর..