× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ভিডিও গেমস মানসিক অবক্ষয় রোধ করে!

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সব বয়সী মানুষই ভিডিও গেমস খেলতে পছন্দ করেন। কেউ তো গেমস খেলতে খেলতে আসক্ত হয়েও পড়েন। এই নিয়ে অশান্তির শেষ নেই। কিন্তু না, চিন্তার কারণ নেই। আপনার গবেষকরা বলছেন গেম খেলার কিছু উপকারী দিকও রয়েছে।

আওয়া বিশ্ববিদ্যালয়ের সমীক্ষায় জানা গিয়েছে সপ্তাহে ২ ঘণ্টার মতো মাথা ঘামানো ভিডিও গেম খেললে মানসিক অবক্ষয় কম হয়। এমনকি যদি নিয়মিত এ ধরনের ভিডিও গেম খেলা যায়, বয়সের সঙ্গে সঙ্গে নানা রকম কাজের দক্ষতাও কম হয় না। অনেক বাবা মাকে বলতে শোনা যায়, ভিডিও গেম খেলে খেলে উন্মাদ হয়ে যাবে তাঁর সন্তান।

তাঁদের জেনে রাখা উচিত, ভিডিও গেম খেললে শিশুদের মস্তিস্কে গন্ডগোল হয় এই তথ্য সম্পূর্ণ ভুল। সমীক্ষায় প্রকাশ, যাঁরা বেশি মাত্রায় অ্যাকশন ভিডিও গেম খেলছে, তাঁদের বই পড়ার দক্ষতাও কয়েক গুণ বেড়ে যায়।

যে সমস্ত শিশুর ডিসলেক্সিয়া আছে, ভিডিও গেম তাদের সারিয়ে তুলতে পারে। যাঁরা মনে করেন, ভিডিও গেমই তাঁর সন্তানের ভবিষ্যত্‍ শেষ করে দিচ্ছে, তাঁদের জানা উচিত, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগের সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা ভিডিও গেম খেলে, ডাক্তারি ছাত্রদের চেয়েও তারা ভার্চুয়াল সার্জারিতে এগিয়ে। সমীক্ষকদের মতে, যাঁরা লেখাপড়া করেন এবং সপ্তাহে অন্তত ৩ ঘণ্টা ভিডিও গেম খেলেন, তাহলে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে ভুলের পরিমাণ অনেক কমে যায়।

টিভির সামনে বসে থাকলেও চোখের সমস্যা বাড়ে। ভিডিও গেমের সামনে বসে থাকলে সেটা হতে পারে, এ তো স্বাভাবিকই। কিন্তু জানেন কি, আমেরিকান পেন সোসাইটির একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ভিডিও গেম খেললে দুশ্চিন্তা দূর হতে পারে, শারীরিক যন্ত্রণা কমতে পারে, ক্রনিক ব্যধিরও উপশম হতে পারে। এমনকি হৃদরোগে আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে পারে ভিডিও গেম।

তাহলে এবার কি সন্তানের পিছনে টিক টিক কররেন? নাকি নিজেও এবার দিনে কয়েক ঘণ্টা ভিডিও গেম খেলা প্রাকটিস করবেন?


এ ক্যটাগরির আরো খবর..