× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভিডিওচিত্র প্রকাশ করার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

admin
হালনাগাদ: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
ভিডিওচিত্র প্রকাশ করার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বে ধারণকৃত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।  

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের (২১) সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্পর্কের কারণে  হোসেন আরিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন। ভিকটিমের বিয়ের পর মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং পুনরায় ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার পরিবার থেকে টাকা-নগদ অর্থ হাতিয়ে নেয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় মামলা দায়রে করেন।  যাহার  মামলা নং-১৮।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..