আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ত্রডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ত্রডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলায় ১৭৪৪২ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যেগে গতকাল রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে ত্রডভোকেসী ও ও কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সৈকত জয়ধর, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, উপজেলা ইপিআই কর্মকর্তা মো.মিজানুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিজানুর রহমান শিকদার প্রমুখ।

সভায় ২০২০ সালের ১১জানুয়ারী উপজেলার ৫টি ইউনিয়নে ১২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ৬মাস থেকে ১১ মাস পর্যন্ত ১হাজার ৬শত ৪জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ১৫হাজার ৮শত ৬৮জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর সিদ্বান্ত গ্রহন করা হয়েছে। বাকী থাকা শিশুদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাপসুল খাওবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।