× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

করোনা দুর্যোগে পরিবহন ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট বাতিল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
ভাড়া বৃদ্ধির রিট বাদ

চলমান করোনা দুর্যোগে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের অধিকাংশই এখন কর্মহীন। তাই সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিকভাবেই গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

করোনাভাইরাস মহামারিতে ৬৭ দিন গণপরিবহন বন্ধ থাকার পর ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে চালুর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী হুমায়ন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

পরে হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের বলেন, শুনানির শুরুতেই রিট আবেদনটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

অ্যাটর্নি জেনারেল আদালতকে এ বিষয়ে বলেন, সব পক্ষের সাথে আলোচনা করে যৌক্তিকভাবেই ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। রিটের পক্ষে আমি আদালতকে বলি, করোনাভাইরাসে বিপর্যস্ত এই পরিস্থিতে মানুষের জীবন-জীবিকাও বিপর্যস্ত। সেক্ষেত্রে পরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোটা মরার ওপর খাড়ার ঘা’য়ের মত। এটি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। পরে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদের (আউট অব লিস্ট) আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ১ জুন সকালে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত চেয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন।


এ ক্যটাগরির আরো খবর..