× Banner
সর্বশেষ
কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু তালিবের মতবিনিময় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রিক্রুটিং এজেন্সি ফোরামের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মোংলা বন্দরে ১৮০ দিনের মধ্যে আমূল পরিবর্তন আনা হবে – নৌপরিবহন মন্ত্রী ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি – শিক্ষামন্ত্রী লক্ষ্মীপুরে কেউ দুর্নীতি করতে পারবে না, সে সুযোগ দেয়া হবে না – পানি সম্পদ মন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ লক্ষ্মীপুর গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন – পানি সম্পদ মন্ত্রী ভাষা আন্দোলন থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ধারাবাহিক সংগ্রামের অংশ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন এক যুবক পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে: মীর হেলাল

পিআইডি

ভাষা আন্দোলন থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ধারাবাহিক সংগ্রামের অংশ -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ধারাবাহিক সংগ্রামের অংশ

এদেশের মানুষ বহুবার আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীনতা ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে ভোটাধিকার প্রতিষ্ঠা-সবই এ ধারাবাহিক সংগ্রামের অংশ। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার বরিশালে শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিবাদ। সে সময় মাতৃভাষা বাংলাকে অস্বীকার করার যে অপচেষ্টা চালানো হয়েছিল, ভাষা আন্দোলন ছিল তারই বিরুদ্ধে দৃঢ় অবস্থান। এ আন্দোলনে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্র ভাষার স্বীকৃতি পেয়েছে।

মন্ত্রী বলেন, নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক। এ বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। এজন্য আমাদের সরকার ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রায় চার কোটি দশলক্ষ পরিবারের নারী সদস্যদের হাতে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। নারী ও পিছিয়ে পরা জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা আমাদের সরকারের অন্যতম লক্ষ্য।

বেকারত্ব নিরসনকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী বলেন, বেকার সমস্যার স্থায়ী সমাধান ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে বের হলেও সেই অনুপাতে কর্মসংস্থান না হওয়ায় বেকারত্ব বাড়ছে। এ সংকট মোকাবিলায় প্রচলিত শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করবে।

বাংলাদেশের উপর বিশ্ব জলবায়ু সংকটের প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছি। আশঙ্কা করা হচ্ছে, আগামী ৩০-৪০ বছরের মধ্যে দেশের এক বিশাল ভূখণ্ড পানির নিচে তলিয়ে যেতে পারে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও উপপুলিশ কমিশনার মোঃ আব্দুল হান্নান বিশেষ অতিথির বক্তৃতা করেন। জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন সভায় স্বাগত বক্তৃতা করেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নানা শ্রেণি-পেশার মানুষ, নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..