× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

ডেস্ক

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়, ভারি বর্ষণের সম্ভবনা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
বজ্রসহ বৃষ্টি

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গতকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..