× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

১১ তম থেকে ৫ বছরের প্রচেষ্টায় ভারত এখন বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারতের অর্থনৈতিক এখন মন্দা হবার কারনে বার বার বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে ঠিক এই সময়  হিসেব নিকেশ করে দেখিয়ে দিল মোদী সরকার। ৭২ বছরে কংগ্রেসের চেষ্টায় বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ভারতের অবস্থান ১১ তম, বিগত ৫ বছরে মোদীর প্রচেষ্টায়  ভারত এখন বিশ্বের ৫ তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।

ভারত   সহ পুরো বিশ্বের অর্থনীতি মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে এ বিষয়টিও লক্ষণীয় যে, গত পাঁচ বছরে ভারতের অর্থনৈতিক অগ্রগতি দ্রুত গতিতে বেড়েছে। ভারত মাত্র ৫ বছরে ২ ট্রিলিয়ন ডলার থেকে ৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতির হয়ে উঠতে সক্ষম হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছিলেন যে আগামী কয়েক বছরে ভারত ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে সক্ষম হতে পারবে। লক্ষণীয় যে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের সময়, বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তির মধ্যে ভারতের স্থানে ছিল ১১ তম। আজ ৫ বছর পরে, ভারতএখন বিশ্বের ৫ ম বৃহত্তম অর্থনীতি।

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে ভারতের ৬০ বছর সময় লেগেছে। পরবর্তী ১২ বছরে দেশের ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার গৌরব অর্জন করেছিল। এর পরে, ভারত একটি অভূতপূর্ব সাফল্য অর্জন করে মাত্র ৫ বছরে ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়ে বিশ্বকে অবাক করে দেয়। ভারতীয় রাজদূত হর্ষবর্ধন শ্রিংলা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। হর্ষবর্ধন বলেছিলেন যে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ়  ইচ্ছা এবং ভারতের দৃঢ় রাজনৈতিক স্থিতিশীলতার একটি চমৎকার ফলাফল যা গত কয়েক বছরে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বড় সাফল্য এনে দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..