× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

ডেস্ক

ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে -ড.ইউনূস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে

ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে । এই দাবিতে করা পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিরাও বিষয়টি শেয়ার করছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ‘ভারত কে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’ বলে মন্তব্য করেননি ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, গত ০৩ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের করা উক্ত মন্তব্যটিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে প্রচারিত আলোচিত মন্তব্যটির অনুরূপ কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম দেশ রূপান্তরের অনলাইন সংস্করণে গত ০৩ ডিসেম্বর ‘ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে: ইউনুছ আহমাদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

গত ৩ ডিসেম্বর বিকেল ৩ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তাছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ফেসবুক পেজে গত ৩ ডিসেম্বর ‘ভারত নিরাপত্তা দিতে ব্যর্থ হলে হাইকমিশনারদের ফিরিয়ে আনুন, বললেন ইউনুস আহমেদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত বক্তব্যটির ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে তাকে ‘ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে’ শীর্ষক মন্তব্যটি করতে শোনা যায়।

সুতরাং, ইউনুছ আহমাদ নামের ভিন্ন এক ব্যক্তির ‘ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে’ শীর্ষক মন্তব্যকে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।


এ ক্যটাগরির আরো খবর..