আজ রাত ১২ টা থেকে পরবর্তী ২১ দিনসমগ্র ভারত রাষ্ট্র লকডাউন -মোদি

আজ রাত ১২ টা থেকে পরবর্তী ২১ দিনসমগ্র ভারত রাষ্ট্র লকডাউন -মোদি

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) :ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেছেন, “আজ রাত ১২ টা থেকে, পরবর্তী ২১ দিন পর্যন্ত  সমগ্র ভারত রাষ্ট্রকে লকডাউন ঘোষণা করা হলো। এই সময়, কেউ ঘর থেকে বের হতে পারবে না। এটা এক ধরনের কার্ফ‍্যু। এই ২১ দিন  মান্য না করলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। এবং বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে।”

নরেন্দ্র মোদি আরো বলেছেন, “এই নিষেধাজ্ঞা আপনাকে বাঁচানোর জন্য,আপনার পরিবারকে বাঁচানোর জন্য, এবং সমস্ত ভারতবাসীকে  রক্ষা করার জন্য।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাস রোগীর সংখ্যা প্রথম এক লক্ষে পৌঁছাতে ৬৭ দিন লাগে, ওই সংখ্যা ২ লক্ষে পৌঁছাতে পরবর্তী ১১ দিন লাগে, এবং ওই সংখ্যা ৩ লক্ষে পৌঁছাতে লাগে মাত্র ৪ দিন। তিনি বলেন,”জীবন আছে তো জগৎ আছে।”
এছাড়া জনগণের জন্য ১৫ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক তহবিল গঠনের ঘোষণা দিয়ে, তিনি আরো বলেছেন,”আমি আপনাদের কাছে করজোড়ে ২১ দিন সময় প্রার্থনা করছি। আপনার পদত্ত ২১ দিন সময়ের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা, করোনাভাইরাস নির্মূলে নিশ্চয়ই কার্যকর পদক্ষেপ নিতে পারবেন।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।