× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ডেস্ক

পাকিস্তানের বিরুদ্ধে ভারত-বাংলা যৌথবাহিনীর যুদ্ধের সূচনা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
ভারত বাংলা যৌথবাহিনী

ভারত বাংলা চুক্তিমতো উভয় দেশের সেনা নিয়ে যৌথবাহিনীর অভিযানের প্রথম দিন আজ। সেই ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তান অপারেশন চেঙ্গিজ খান নামে ১১টি ভারতীয় বিমানবাহিনীর স্থাপনা ও রাডার স্টেশনগুলোয় আচমকা হানা দিলে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পূর্ব পাকিস্তানের জাতীয়তাবাদী মুক্তিবাহিনীর পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বিকালে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতার এক জনসভায় ভাষণদানকালে ভারতের বিমানবাহিনীর স্থাপনা ও রাডার স্টেশনগুলোয় বিমান হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। এতে ভারতজুড়ে জারি হয় জরুরি আইন। সেই সঙ্গে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে ইন্দিরা গান্ধী বলেন, ‘আজ বাংলাদেশের যুদ্ধ ভারতের যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধ মোকাবিলায় দেশকে তৈরি করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই।’ এদিকে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ে। গভীর রাতে পূর্ণাঙ্গ লড়াই শুরু হয়। চারদিক থেকে বাংলাদেশের দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ শুরু করল ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনী। আর মুক্ত এলাকা থেকে যোগ দিল বাংলাদেশের মুক্তিবাহিনী। ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরের তীরবর্তী সমস্ত পাক অধিকৃত বন্দর অবরোধ করে জলপথে সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেয়।

পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ । পাকিস্তান ভালোভাবেই জানত বাঙ্গালী জাতীয়তাবাদের জননেতাদের মধ্যে শেখ মুজিব অন্যতম নেতা। প্রথম দিকে ইয়াহিয়া এই আন্দোলনকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর শেখ মুজিবের গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেল। অধিক ভোটে জয়লাভ করার পরেও তার হাতে সামরিক অধিকর্তা ক্ষমতা দিল না। তাতে বাঙ্গালী আবেগে ধাক্কা লাগে। ফলে স্বাধীন বাংলাদেশ করার জন্য তারা চিৎকার করতে থাকে। তাতে মুজিবের সম্মতি না থাকলেও বাঁধা দেওয়ার ক্ষমতা তখন তার হাতে ছিলনা।

যদিও বাঙ্গালীজাতীয়বাদীরা স্বাধীনতা যুদ্ধের আগ মুহুর্তে ২৫শে মার্চ মুজিবকে আত্মগোপনে যেতে বলেছিল। তাকে তিনটি পথ দেখানো হলো।

প্রথমটি ভারতে গিয়ে আশ্রয় নেয়া, সেখানে সব ব্যবস্থা করে রাখা হয়েছে। রাষ্ট্র প্রধানের মর্যাদা পাবেন ও সমস্ত সুযোগ তার থাকবে।

তিনি শুনে হুঙ্কার দিয়ে বললেন, ভারতের মাটিতে থেকে আমি স্বাধীনতা সংগ্রাম চালাব না।

দ্বিতীয় পথটি হলো যে, বাংলাদেশে কোথাও আত্মগোপনে থাকা। সেটা খুবই কঠিন কাজ। দেশের সবাই তাকে চিনে, ছবি দেখেছে।

তৃতীয়টি হলো-নিকটবর্তী কোন দূতাবাসে লুকিয়ে তাকে আশ্রয় নিতে হবে।

দেশের বাঙ্গালী জনতা চিৎকার করে বেড়াচ্ছে, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো।”

প্রথমত মুজিব যদি স্বাধীনতা ঘোষণা করে তবে ভূট্টো-ইয়াহিয়া তাকে ছেড়ে দেবে না। তারা তাকে হয় মেরে ফেলবে অথবা কারারুদ্ধ করবে। সেই অবস্থায় বাঘহীন বনে তাদের পক্ষে শৃগালের রাজত্ব করা সম্ভব হবে। দ্বিতীয়ত এই জন-জাগরণকে উপেক্ষা করে মুজিব যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় তবে তাকে বিশ্বাসঘাতক বলে প্রচার করা যাবে।

সব দিক থেকে বিবেচনা করে মুজিবকে প্রধানমন্ত্রী করার আশ্বাস দিলেন। মার্কিন রাষ্ট্রদূত ফার্নান্দেজকে দিয়ে প্রস্তাব পাঠালো মুজিবের নিকট। মুজিব রাজি হয়ে গেলে ফার্নান্দেজ ইয়াহিয়া খানকে জানালে। ইয়াহিয়া খান নিজেই মুজিবকে অভিনন্দন জানালেন। মুজিব বুঝলেন যে, তিনিই অখন্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন। ফলে পাকিস্তানও অখন্ড থাকবে এবং ইসলামী বিশ্ব ভ্রাতৃত্ব রক্ষা পাবে। উপরন্তু স্বাধীনতা সংগ্রামের ঝুকিও তাকে নিতে হবে না। মুজিবের প্রধানমন্ত্রী হওয়ার কথা ইঙ্গিতে ইয়াহিয়া ২২ মার্চের রেডিও ভাষণে দেশের জনগণকে জানিয়ে দিলেন।  আর ওদিন মুজিবও সমঝোতার আভাস দিলেন।

২৪ মার্চ বৈঠকে সিদ্ধান্ত হলো শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই পরিবেশে তা সম্ভব নয়। পরিবেশকে শান্ত করতে সময়ের দরকার আছে। তার জন্য সময় কাটাতে মুজিবকে স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতে হবে। তারপর ইয়াহিয়া কঠোর হস্তে মিলিটারী নামিয়ে পরিবেশকে শান্ত করবে। তারজন্য ক্ষয়ক্ষতির দায়িত্ব মুজিবকে বহন করতে হবেনা। বাঙ্গালীরাও পরবর্তীকালে মুজিবের উপর সে দায়ভাগ চাপাতে পারবে না। আরও সিদ্ধান্ত হয় যে ইয়াহিয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভাঙবে না। কেননা পরবর্তীকালে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গড়তে তাদের দরকার হবে। আওয়ামী লীগ নেতা ও কর্মীদের উপর কোন অত্যাচার না করার নিশ্চয়তা ইয়াহিয়া মুজিবকে দেন। বৈঠকে তারা সবাই একমত পোষণ করেন যে কঠোর হাতে আন্দোলন দমনের পরে দেশ শান্ত হবে। তখন মুজিব প্রধানমন্ত্রী হলে কেউ মুজিবের ও অখন্ড পাকিস্তানের বিরোধিতা করতে সাহস পাবেনা। তারপর তাৎক্ষণিক বাঙ্গালী আবেগ ভুলে তারা আবার ইসলামী দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। গর্ভেই মৃত্যু হবে স্বাধীন বাংলাদেশ ভ্রুণটির।

২৫ মার্চ রাত ১১টার পরে পরপর শেলিং এর শব্দ বিদ্যুতের মতো আলোর চমকানি যে পিলখানার ইপিআর(East Pakistan Rifles) আর রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টারে সামরিক বাহিনী আক্রমণ চালিয়েছে। তখন নীচে নেমে মুজিবকে আবার ফোন করে ও তখনই তাকে আণ্ডার গ্রাউণ্ডে যাওয়ার অনুরোধ জানানো হয়। তিনি জানালেন যে সেখানে নজরুল ইসলাম, তাজুদ্দিন, শেখ মনিসহ প্রায় সব আওয়ামী লীগ ও ছাত্রনেতারা আছেন। তাদের সবাইকে তিনি আণ্ডার গ্রাউণ্ডে যাওয়ার নির্দেশ দিয়েছেন আর তিনি তখনই আণ্ডার গ্রাউণ্ডে যেতে বেড়িয়ে পড়বেন জানালেন কিন্তু পাচ মিনিট পরে তাকে আবার ফোন করে বুঝা যায় ফোনের লাইন কেটে দেওয়া হয়েছে।

সেদিন মুজিবের বাড়িতে সে সময় নজরুল ইসলাম, তাজুদ্দিন, ক্যাপ্টেন মন্সুর আলী, কামরুজ্জামান, আবদুস সামাদ, সিরাজুল ইসলাম খান, শেখ মনি, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদসহ অনেক আওয়ামী লীগ নেতা ও ছাত্রনেতা ছিলেন। তারা সবাই মুজিবের বাড়িতে থেকে বেড়িয়ে আন্ডার গ্রাউন্ডে যেতে পারলেন ও নিরাপদে সবাই ভারতে আসতে পারলেন। কিন্তু মুজিব তা পারলেন না কেন?

রাজারবাগ পিলখানার প্রথম শেলিং এর শব্দের ১ ঘন্টা পরে পাক আর্মি মুজিবকে গ্রেফতার করে। এত সময় পেয়েও মুজিব স্বাধীনতা ঘোষণা করলেন না। আর আত্মগোপনেও গেলেন না।

ইপিআর ও পুলিশ হেড কোয়ার্টার আক্রমণ শেলিং এর প্রথম শব্দের প্রায় ১ ঘণ্টা পরে মিলিটারী মুজিবের বাড়িতে যায় ও তাকে গ্রেফতার করে। তিনি ১ ঘন্টা সময় পেয়েও আন্ডার গ্রাউন্ডে গেলেন না আর স্বাধীনতা ঘোষণার সই করা কাগজও কাউকে দিলেন না কেন? মিলিটারী নামবে খবর জেনেও তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্রে স্বাক্ষর করে আওয়ামীলীগ নেতাদের হাতে তা আগে দিলেন না কেন? এসব প্রশ্নের জবাব খুজলেই সঠিক সত্য বেরিয়ে আসবে এবং যা সবাই জানে। সেদিন ভারতে আসা আওয়ামী লীগ নেতাদের কাছে মুজিবের স্বাধীনতা ঘোষণার কোন কাগজপত্র ছিলনা। তাদের একমাত্র সম্বল ছিল বাঙ্গালী যুবকদের স্বতস্ফুর্ত ঘোষণা।

ইয়াহিয়া ও ভূট্টোর সঙ্গে গোপনে বোঝাপড়ার কথা মুজিব কাউকে বলেননি। সেই চরম মূহুর্তে স্বাধীন বাংলাদেশ ঘোষণাও করলেন না। কেননা মুজিব ইয়াহিয়া ও ভুট্টোর পরিকল্পনা ছিল মাতৃগর্ভে বাংলাদেশ শিশুটিকে হত্যা করা আর মুজিবের মনেও দৃঢ় বিশ্বাস ছিল যে তার ঘোষণা ও নেতৃত্ব ছাড়া বাংলাদেশ কোনদিনই পারবে না। মুজিবের গ্রেফতারের খবর পেয়ে বাঙ্গালী সুলভ আবেগ ও সেনাসুলভ সাহসে জ্বলে ওঠে মেজর জিয়াউর রহমানের মন। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশ শিশুটির জীবিত অবস্থায় জন্মের ঘোষণা মুজিবের নামে তিনি দিলেন। নবজাতক সেই শিশুটিকে মারার জন্য পাক আর্মি ঝাপিয়ে পরছে তাও তিনি জনসাধারণকে জানিয়ে দিলেন। সেই নবজাত শিশুটিকে বাচাবার জন্য সর্বশক্তি নিয়ে রুখে দাড়াতে দেশবাসীর কাছে মুজিবের নামে আবেদনও জানালেন। এভাবেই তিনি মুজিবের নামে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিলেন সেই চরম মুহুর্তে। সেই আবেদনে সাড়া দিতে ও শিশুটিকে বাচাতে রক্ত শপথ নিয়ে বাঙালি রুখে দাড়াল দিকে দিকে। শুরু হলো স্বাধীনতা সংগ্রাম আর ভারতের সাহায্যে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হল।

সময়মতো জিয়াউরের ঘোষণা, পাক আর্মির প্রাথমিক তাণ্ডব ও বাঙ্গালী যুবকদের যুদ্ধ ক্ষেত্রে ঝাপিয়ে পড়ার সাহস ও আবেগ দেখে তাজুদ্দিন, নজরুল সহ আওয়ামী লীগ নেতারা ও বিশেষ বিশেষ ছাত্র নেতারা সাহায্যের জন্য ভারতে ছুটে আসে। তার জন্য দেশপ্রেমিক চিত্ত রঞ্জন সুতার আগেই ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। আওয়ামী লীগ নেতারা দিল্লীতে পৌছে সেই আবেগী স্বভাবকে সাহায্য ও মদত পাওয়ার আশ্বাসে অস্থায়ী বাংলাদেশ সরকার ঘোষণা করে ১২ এপ্রিল আর শপথ নেয় ১৭ এপ্রিল। সেই সরকারের প্রেসিডেন্ট শেখ মুজিবর, ওয়ার্কিং প্রেসিডেন্ট নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী, কামরুজ্জামান, মুস্তাক আহমদ ও আবদুস সামাদ আজাদ। সেদিন ইসলামিক জাতীয়তাবাদের কথা ভুলে আবেগে সাময়িকভাবে বাঙ্গালী জাতিয়তাবাদকে ভিত্তি করেই ছাত্র যুবকদের দল স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান।

মুজিবের ৬ দফা ঘোষণার সাফল্যের সুযোগ অনেক নেতাই তার বলিষ্ট ডাকে সাড়া দিতে এগিয়ে আসেন। কিন্তু শেষে দিকে তার দ্বিমুখী নীতি দেখে অনেকেই গোপনে স্বাধীনতার প্রস্তুতি নিতে থাকেন। মুজিবকে চ্যালেঞ্জ জানিয়ে স্বাধীনতা ঘোষণা করতে কেউ সাহস পায় না। তাই মুজিবের ব্যর্থতা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। তার জন্য ছাত্রজনতাকে তারা বেশি করে উসকে দিতে থাকেন। আর আবেগী যুবকের দলও যৌবনসুলভ সাহসও মনোবল নিয়ে সেই অভিযানে দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকে। তাদের স্বার্থে তারা মুজিবকে সামনে রাখে আর নিজে নেতৃত্বের স্বার্থে ছাত্রদের কথা শুনতে বাধ্য হন মুজিব।

পূর্ববাংলার স্বাধীনতা আন্দোলনে প্রথম দিকে আওয়ামী লীগের কার্যত কোন ভূমিকা ছিল না। ৬ দফা আন্দোলনের পরেই মুজিব আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাদের পিছনে ফেলে রাজনীতিতে সবার সামনে চলে আসেন। কিন্তু মুজিব কোনদিন স্বাধীন বাংলাদেশের কথা সদরে বলেননি। ছাত্রজনতার চলার তালে তালে তিনি তাল মিলিয়ে চলেছেন মাত্র। আর শেষ মুহুর্তে তার আজন্ম পোষিত ইসলামিক সংস্কৃতি বাঁচাতে অটুট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার শেষ চেষ্টা তিনি করলেন।

“বিবাহ বন্ধন ছেদ করে কোন নারী বাড়ির বাইরে চলে গেলে তার দুর্বলতার কারনে অনেক পুরুষ তার ইচ্ছায় ও অনেক সময় অনিচ্ছায় তাকে ভোগ করার সুযোগ নেয়। তার গর্ভে সন্তান এলে সেই অবৈধ সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে কেউ এগিয়ে আসে না। কারণ নারীটি তো অনেকের সাহচর্যে এসেছে। কাজেই তার খাটি পিতার পরিচয়ের কথা কেউ বলতে পারে না। তবে একজন বিশেষ পুরুষ ও উক্ত নারী একই রাতে স্বপ্ন দেখে যে উক্ত শিশুটির জন্মের পরে তার প্রকৃত পিতার মৃত্যু সমূহ সম্ভাবনা আছে, নারীটিও চিরপঙ্গু হয়ে যাবে, তবে শিশুটি মৃত অবস্থায় জন্ম নিলে বা জন্মের পরেই তার মৃত্যু হলে সে আশংকা থাকবে না। তারপর নিশ্চয়ই উক্ত পুরুষ নারীর গর্ভপাত ঘটিয়ে শিশুটির মৃত্যু কামনা করবে। তাতে নারীটিও চির পঙ্গুত্ব থেকে রক্ষা পাবে। পুরুষটির জীবনও রক্ষা পাবে। আর সুস্থ শরীরে নারীটিকে পুরুষটি ইচ্ছামতো ভোগ করতে পারবে। উভয়ের এ সিদ্ধান্তের পরে যদি সমাজ উক্ত পুরুষটিকে সেই অবৈধ সন্তানের পিতা হওয়ার জন্যই পুরুষটির উপর চাপ সৃষ্টি করে তবে পুরুষটি কিছুতেই রাজি হতে পারে না। মুজিব সেই পুরুষটির ভূমিকাই পালন করলেন। ছাত্রজনতা চাপ দিতে থাকল। সেই চাপের কাছে মুজিব তখন নত হলেন না বরং বাংলাদশ শিশুটিকে হত্যার ভার ইয়াহিয়ার উপর ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচাতে ও নিরাপদে সময় কাঁটাতে চলে যান ইসলামাবাদে।”

সেই দিন মুজিব গ্রেফতারের পরেই পাক আর্মি প্রথম আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে। কেননা ছাত্রনেতৃত্বে মূল ঘাটি ছিল এই হল। সেখানে ছাত্রদের হাতে কিছু অস্ত্র ছিল। সেই অস্ত্র কেড়ে নিতেই সেখানে প্রথমে গুলি চালায়। তাতে কিছু ছাত্র হতাহত হয়। তারপরে ছাত্ররা সারেন্ডার করার পরে মুসলিম ছাত্রদের উপর কোন অত্যাচার করেনি তারা। তবে হিন্দু ছাত্রদের তারা রেহাই দেয়নি। সেই গভীর রাতে জগন্নাথ হলে ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো তারা ঝাপিয়ে পড়ে। সেখানে কাউকে রেহাই দেয়নি। ঘরে ঘরে ঢুকে যাকে পেয়েছে তাকেই পাখির মতো গুলি করে মেরেছে অথবা ধরে নিয়ে এসে মাঠে লাইনে দাড় করিয়ে গুলি করে ৩/৪ শত হিন্দু ছাত্রকে মেরেছে। মধুদাকে মেরেছে। সেই রাত্রে সমস্ত হিন্দু শিক্ষকদের গুলি করে মেরেছে। জগন্নাথ হলের প্রভোস্ট ও দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ডঃ গোবিন্দ দেব, ইংরেজী বিভাগের অধ্যাপক ডঃ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক ঘোষ ঠাকুর, অধ্যাপক অনুদ্বৈপায়ন ভট্টাচার্য ও পরে সন্তোষ ভট্টাচার্যকে তারা গুলি করে মারে। সে রাত্রে কোন মুসলমানদের উপর তারা কোন আক্রমণ চালায়নি। তবে ভুলক্রমে ডঃ অজয় রায়কে মারতে গিয়ে অধ্যাপক মনিরুজ্জামানকে মেরে ফেলে।

ঐ রাতে ঢাকার সাধনা ঔষধালয়ের ৮০ বছরের বৃদ্ধ মালিক ডঃ যোগেশ ঘোষকে তারা মারে। ডঃ হরিনাথ দে, ডঃ এসকে সেন(জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য), ডঃ নতুন বাবু, ডঃ কমল সরকার, ডঃ নরেন ঘোষ, এডভোকেট লাল মোহন শিকদার, ব্যবসায়ী চিত্ত সিংহ রায়, সমাজ সেবক বিপ্র ভৌমিক সহ অনেক গণ্যমান্য হিন্দুকে গুলি করে মারে। হাজার হাজার সাধারণ হিন্দুদের মারলেও সাধারণ বা গণ্যমান্য কোণ মুসলমানদের উপরে কোন আঘাত তারা করেনি। কুমিল্লার প্রাক্তন মন্ত্রী ধীরেন দত্ত, অতীন রায়, বরিশালের রায় সাহেব, ললিত বল, অধ্যাপক চিত্ত রায়, রাজশাহীর এডভোকেট বীরেন সরকার, টাঙ্গাইলের রায় বাহাদুর আরপি সাহাসহ হাজার হাজার গণ্যমান্য হিন্দুকে গুলি করে মেরেছে। সব নাম লিখতে গেলে ৩০ লক্ষ মানুষের নাম লিখতে হবে।  তার মধ্যে প্রায় ৯৫ শতাংশই হিন্দু।

১৯৭১ সালের ৩ ডিসেম্বর বিকালে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কলকাতার এক জনসভায় ভাষণদানকালে ভারতের বিমানবাহিনীর স্থাপনা ও রাডার স্টেশনগুলোয় বিমান হামলা চালায় পাকিস্তান বিমানবাহিনী। এতে ভারতজুড়ে জারি হয় জরুরি আইন। সেই সঙ্গে শুরু হয়ে যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্ব। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে ইন্দিরা গান্ধী বলেন, ‘আজ বাংলাদেশের যুদ্ধ ভারতের যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধ মোকাবিলায় দেশকে তৈরি করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই।’ এদিকে বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড দুর্বার বেগে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ে। গভীর রাতে পূর্ণাঙ্গ লড়াই শুরু হয়। চারদিক থেকে বাংলাদেশের দখলদার পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ শুরু করল ভারতীয় সেনা, বিমান ও নৌবাহিনী। আর মুক্ত এলাকা থেকে যোগ দিল বাংলাদেশের মুক্তিবাহিনী। ভারতীয় নৌবাহিনী বঙ্গোপসাগরের তীরবর্তী সমস্ত পাক অধিকৃত বন্দর অবরোধ করে জলপথে সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দেয়।

ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশ ও ভারত সরকার ৭ দফার একটি চুক্তিপত্র সই করে। সেই ৭ দফার সংক্ষিপ্ত রূপ হলঃ

১। যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে, তারাই যোগ্যতানুসারে প্রশাসনে থেকে সরকার চালাবে। অন্যরা চাকরিচ্যুত হবে। দরকার হলে ভারতের অভিজ্ঞ কর্মচারীরা শূন্যপদ সামরিক পূরণ করে বাংলাদেশকে সাহায্য করবে।

২। প্রধান হবে ভারতীয় সেনা বাহিনীর প্রধান। তার নির্দেশে যুদ্ধ পরিচালিত হবে।

৩। বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না।

৪। তার বদলে প্যারামিলিশিয়া থাকবে। দেশের শান্তিশৃংখলার কাজে তারা সাহায্য করবে।

৫। উভয় দেশে থাকবে খোলা বাজার তবে মাঝে মাঝে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারিত হবে।

৬। ভারতের সেনা অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশে থাকবে। তবে প্রতিবছর আলোচনার মাধ্যমে তাদের ধাপে ধাপে ফিরে আসার সময়কাল নির্দিষ্ট হবে।

৭। উভয় দেশের সরকারের পরস্পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত মতো একই পররাষ্ট্র নীতিতে চলবে।

এই চুক্তি সই করার পরেই শ্রীমতি ইন্দিরা গান্ধী যুদ্ধের ব্যাপক প্রস্তুতি নেন।

ভারত বাংলা চুক্তিমতো উভয় দেশের সেনা নিয়ে যৌথবাহিনী গঠিত হয়, নেতৃত্বে থাকেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেক স। তখন ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমাণ্ডিং অফিসার ছিলেন লেঃ জেঃ জে আরোরা। তার নেতৃত্বে ভারতীয় বাহিনী ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রবেশ করে।

রক্তক্ষয়ী তুমুল যুদ্ধের পরে ২৮ ডিসেম্বরের অনেক আগেই ১৬ ডিসেম্বর মাত্র ১৩ দিনেই তারা পাক হানাদার থেকে মুক্ত করে বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের সেনা প্রধান লে জে নিয়াজী, লে জে আরোরার কাছে অস্ত্র সহ আত্মসমর্পন করেন। সঙ্গে পূর্ব পাকিস্তানের সার্বভৌম ক্ষমতার দলিলটিও তুলে দেন লে জে আরোরার হাতে। অন্যান্য জেনারেল সহ ৯০ হাজার পাক সেনা বন্দি হয়। সেই আত্মসমর্পণ ও সার্বভৌম দলিলটি হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতেরা। বিভিন্ন দেশের সংবাদপত্র, রেডিও টেলিভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এমন কি রেডক্রশের প্রতিনিধিদের সামনে এই সার্বভৌম দলিলটি হস্তান্তরিত হল। সবাই তার সাক্ষী থাকলেন। কিন্তু ঐ দলিলটি বাংলাদেশ সরকারকে ভারত সরকার ফিরিয়ে দেওয়ার কোন খবর আজ পর্যন্ত জানা যায়নি। আর প্রাপ্ত সেই অধিকারেই সেদিনের বন্দি পাক সেনাদের ভারতের মাটিতে বিশেষ কারণে নিয়ে আসা হয়।


এ ক্যটাগরির আরো খবর..