× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(আবু মুছা স্বপন)

ধামইরহাটে টুরিস্ট বাসে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের নওগাঁ কমিটির আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শণ

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৭ মে, ২০২২
ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের নওগাঁ কমিটি

নওগাঁর ধামইরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত ভাবে টুরিস্ট বাস জেলার বিভিন্ন পর্যটন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ভ্রমন পিপাসুরা আনন্দে উৎফুল্ল হয়ে নওগাঁ মান্দা, নিয়ামতপুর, বদলগাছী, আত্রাই এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমনের পাশাপাশি ধামইরহাটের ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে এসে উপভোগ করছেন বরেন্দ্র জনপদের লীলাভূমি।

২৭ মে বেলা ১১ টায় নওগাঁ জেলা হতে ছেড়ে আসা ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, নওগাঁ জেলা কমিটি উপজেলার ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে আসেন। এ সময় বিশাল দিঘী ও প্রাকৃতিক শালবন, ওই পোকার ঢিবী ও অতিথি পাখির কলতান মুগ্ধ করে দর্শনার্থীদের।

অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি, কেন্দ্রীয় কমিটির উপদেস্টা ও জেলা কমিটির প্রধান উপদেষ্টা নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, নওগাঁ জেলা কমিটির সভাপতি রহিদুল ইসলাম রাইপ, সাধারণ সম্পাদক তুহিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান সাগর,

উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, ধামইরহাট উপজেলার বনবিট অফিসার আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনসহ ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের বিভিন্ন সদস্য ভ্রমনে অংশ নেন।

পরে জেলা থেকে ছেড়ে আসা টুরিস্ট বাসটি ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সকল সদস্যদের পাহাড়পুরের উদ্দেশ্যে নিয়ে যান।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, আলতাদিঘী জাতীয় উদ্যানকে আরও পর্যটন আকর্ষণ করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে, খুব শ্রীঘ্রই তা বাস্তবায়নের মাধ্যমে জাতীয় উদ্যানকে দৃস্টিনন্দন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..