× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ভারত ফেরা স্থগিত করল জাকির নায়েক

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েক দেশে ফেরা স্থগিত করেছেন। আজ সোমবার সকালে সৌদি আরব সফর থেকে স্বদেশ ভারতে ফেরার কথা ছিল। পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, হয়তো তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন।

বাংলাদেশের ঢাকায় একটি জঙ্গি হামলায় ২২ জন নিহত হওয়ার পর থেকেই ভারত সরকার তার প্রতি নজরদারি শুরু করে। এ হামলায় নিহত দুই জঙ্গি জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে রোববার বাংলাদেশ সরকার তার পরিচালিত পিস টিভি বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করেছে।

তবে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সন্তাসবাদের অভিযোগে যেসব তরুণকে ভারত সরকার গ্রেফতার করতে চায় তাদের কেউ জাকির নায়েকের ওয়াজ শুনে উদ্বুদ্ধ বা প্রভাবিত হয়েছেন বলে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি।

হিন্দুস্তান টাইমস জানায়, ২০০২-২০০৩ সালে মুম্বাইয়ে সিরিজ বিস্ফোরণের পরও জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রসাবাদের অভিযোগ ওঠে। এ নিয়ে মুম্বাইয়ের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাননি তারা।

সে সময় তাকে জিজ্ঞাসাবাদকারী একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘তারপর থেকেই নায়েকের ওপর অব্যাহত নজরদারি বজায় রাখে গোয়েন্দা সংস্থাগুলো।’

এদিকে জাকির নায়েক ভারতে ফেরামাত্র তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে হিন্দু মৌলবাদী শিব সেনা। এছাড়া কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিএ এ দাবিতে একাট্টা।

বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে জাকির নায়েক। ইসলামের তীর্থভূমি এই দেশটি জাকির নায়েককে ইসলামের সেবার জন্য গতবছর দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে।


এ ক্যটাগরির আরো খবর..