× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ভারত-পাকিস্তানের মধ্যস্থতা করতে রাজি আছে মস্কো

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান তীব্র উত্তেজনা থামাতে দুদেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছে মস্কো। প্রতিদ্বন্দ্বী দুটি দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং একটি সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে মস্কো এ প্রস্তাব দিল। খবর পার্সটুডের।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বৃহস্পতিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেন।

পাক-ভারত উত্তেজনা নিরসনে রাশিয়া মধ্যস্থতা করবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ল্যাভরভ বলেন, তারা যদি চায় তাহলে অবশ্যই তা করবে রাশিয়া। এর আগে বুধবার চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে কথা বলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমে আসবে বলে ওই সাক্ষাতের পর ল্যাভরভ আশা প্রকাশ করেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে মস্কোর প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুদেশের সেনাবাহিনী যে মহড়া দেখাচ্ছে তা সামরিক সংঘাতে রূপ নিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..