× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারত থেকে ৪০টি মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
মিল্ক ভ্যান

বাংলাদেশ সেনাবাহিনী  ভারত থেকে  ৪০টি রেফ্রিজারেটেড  মিল্ক ভ্যান আমদানি করবে।
রোববার(০৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে।
রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।
১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট  এম আর লজেষ্টিক।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগীতা করা হবে।
এর আগে গত বছরের ৯ জুলাই বেনাপোল বন্দর দিয়ে।
উল্লেখ্য,  এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে  ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..