× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে ২০ মাস আটক থেকে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরল এক কিশোর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ভারতে ২০ মাস আটক থেকে

ভারত থেকে ২০ মাস পর  বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে  দেশে ফিরল শামিম (১৬)নামে এক কিশোর।  ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শামিম জামালপুর জেলার মো: ইন্তাজ আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভারত থেকে ফেরত আসা শামিম জানায় গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ সালে দালালদের মাধ্যেমে রাতের আধারে সীমান্ত পাড়ি দেয়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল সে পুলিশের কাছে আটক হয়। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে একটি হোমে রাখা হয়। সেখান থেকে আজ প্রায় ২০ মাস হোমে থাকার পর দেশে ফেরত পাঠায়।
যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে তাদের নিজ শেল্টার হোমে রেখে পরিবার এর সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..