× Banner
সর্বশেষ
ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির

ভারতে রোবটের হাতে মানুষ খুন

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

আর্ন্তজাতিক ডেস্কঃ ভারতের হরিয়ানায় রোবটের হাতে খুন হলেন রমিজ লাল নামে এক শ্রমিক। হরিয়ানার এসকেএইচ মেটালস কারখানায় বুধবার এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোবটটি কারখানায় মেশিনে যখন একটি ধাতব পাত নির্দেশনা মোতাবেক বসাচ্ছিল, ঠিক তখন রমিজ রোবটের খুব কাছে চলে যান। এতে রোবটটি ‘নির্দেশনা গুলিয়ে’ আঘাত করে বসে রমিজকে। গুরুতর আহত অবস্থায় রমিজকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই মারা যান ২৪ বছর বয়সী এই যুবক। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পরে। এ ধরনের দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষকে দায়ী করে তারা স্লোগান দিয়েছে। কারখানায় একই সঙ্গে শ্রমিক ও রোবট দিয়ে কাজ করানোর বিষয়ে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে তারা বৈঠকেও বসেছেন। রমিজ লালের বাড়ি উত্তর প্রদেশে। এসকেএইচ মেটালসে তিনি দেড় বছর আগে যোগ দিয়েছিলেন। চলতি বছরের ২৯ জুন জার্মানিতে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেখানকার একটি কারখানায় এক শ্রমিককে ধাতব প্লেটের সঙ্গে ঠেসে ধরে হত্যা করেছিল একটি রোবট।


এ ক্যটাগরির আরো খবর..