× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

ভারতে ভূমিকম্পে ছয়জনের মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটানে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ভূমিকম্পে ভারতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ২৯ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫ কিলোমিটার।

ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে,  মণিপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। ইম্ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মিয়ানমার কিংবা ভুটানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ইম্ফলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মী কানারজিত কাঙ্গুজাম টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এ পর্যন্ত সবচেয়ে বড় ভূকম্পন অনুভূত হয়েছে ইম্ফলে।’


এ ক্যটাগরির আরো খবর..