ভারতে পাচার ৮ নারীকে ৩ বছর পর বেনাপোলে হস্তান্তর 

ভারতে পাচার ৮ নারীকে ৩ বছর পর বেনাপোলে হস্তান্তর 
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটে  বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
বুধবার( ১৭ আগষ্ট)  সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব পাচার হওয়া নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা  নারীরা হলেন,  ঢাকার  বৃষ্টি আক্তার,যশোরের রেবেকা,কুমিল্লার লিজা মোড়ল ও সুলতানা বেগম,  খুলনার সাগরীকা,গোপালগঞ্জের হেলেনা বেগম ও ভোলার রিতু মনি ও  নাসরিন মন্ডোল।
ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশিদের কর্মসংস্থান ও আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার ও মহিলা আইনজিবী সমিতি নামে দুই এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
 যশোর জাস্টিজ এন্ড কেয়ারের এরিয়া ম্যানেজার অপুর্ব কুমার শাহা  জানান,  ভাল কাজের প্রলোভনে  সীমান্ত পথে তিন বছর আগে দালালের মাধ্যমে তারা  ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে  আইনী সহয়তা দিতে আদালত ছেড়ে ছাড়িয়ে  ভারতীয় একটি মানবাধিকার সংস্থ্যা তাদের হেফাজতে নেয়।
 দির্ঘ ৩ বছর পর  দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান নারীদের গ্রহনকারী এনজিও সংস্থ্যা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।