× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পাচার হওয়া ৩০ কিশোর কিশোরী ২ বছর জেল খেটে দেশে ফিরেছে বেনাপোল চেকপোষ্ট দিয়ে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
ভারতে পাচার হওয়া ৩০ কিশোর কিশোরী

ভারতে পাচারের শিকার ৩০ জন কিশোর কিশোরী  ২ বছর  জেল খেটে বেনাপোল হয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে  । এর মধ্যে কিশোর ১৯ জন  ও কিশোরী ১১ জন । বুধবার ( ১৯অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এর কাছে হস্তান্তর করে। এসময় শার্শার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন উপস্থিত ছিলেন।
ফেরত আসারা হলো:-চুয়াডাঙ্গা জেলার ধলু মন্ডল এর ছেলে আলাল মন্ডল (১৫) খুলনা জেলার ইসরাইল শেখ এর ছেলে রমজান শেখ (১৪) রহিম শেখ এর ছেলে ইউসুফ শেখ (১১) লোকনাথ মন্ডল এর ছেলে মলাই মন্ডল (১৩) পবিত্র মন্ডল এর ছেলে সুদিপ্ত মন্ডল (১৫) বাচ্চু গাইন এর ছেলে তামিম গাইন (১৫) এস কে আক্তার এর ছেলে আব্দুলাহ শেখ (১২) আলামুন ইকবাল এর মেয়ে অহনা (২০)  নড়াইল জেলার জামাল শেখ এর ছেলে রাজু শেখ (২৭) আনোয়ার মুক্তার এর মেয়ে হিরা খাতুন (১৬) আসলাম শেখ এর মেয়ে রাবেয়া খাতুন (২২) আসলাম শেখ এর মেয়ে ঝরনা খাতুন (১৩) জামির হোসেন এর ছেলে নিজাম উদ্দিন (১৩)  মশিয়ার সরদার এর ছেলে সোহেল সরদার (১৭) আনোয়ার মুক্তার এর ছেলে করিমুল খান (১২) সাইদ মল্লিক এর ছেলে সিয়াম মল্লিক (১৩)পিরোজপুর জেলার মতিয়ার রহমান এর ছেলে রমজান গাজী (১৬) ময়মনসিংহ জেলার রুস্তম আলীর ছেলে ইয়াসিন আলী (১৮) যশোর জেলার আরজান মোল্যার ছেলে আরমান মোল্যা (৩৪) শাহাজাহান আলীর মেয়ে শারমিন খাতুন (২২) মিলন ফারাজির মেয়ে মিম খাতুন (১৯)কুড়িগ্রাম জেলার আমজাদ আলীর ছেলে রিফাত হাসান (১৩) দোহান উদ্দিন এর ছেলে আনোয়ার হোসেন (২২) সাতক্ষীরা জেলার স্বাধন মন্ডল এর ছেলে স্বপ্না মন্ডল (১৫) রবিউল এর মেয়ে রুনা খাতুন (১০) জাহাঙীর আলম এর মেয়ে টুম্পা পারভিন (১৬)মেহেরপুর জেলার তুফান শেখ এর ছেলে শাহিন রেজা (১৪) কুমিল্লা জেলার হাবিবুল্লাহ সরদার এর মেয়ে রুবী খাতুন (১৫) রংপুর জেলার শামছুল হক এর  মেয়ে শামছুন্নাহার (১০) ঠাকুরগাও জেলার আনোয়ার এর ছেলে রাজীব  মন্ডল।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন এরা বিভিন্ন সীমান্ত দিয়ে দালালদের মাধ্যেমে ভারতে পাচার হয়। এরপর সে দেশের পুলিশের কাছে আটক হয়ে জেল খানায় যায়। এরপর সে দেশের বিভিন্ন বেসরকারী সংস্থা তাদের আদালতের মাধ্যমে ছাড় করিয়ে নিজ নিজ শেল্টার হোমে রাখে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থনায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এদেশের বিভিন্ন বেসরকারী সংস্থা আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ শেল্টার হোমে যশোর নিয়ে যাবে।
এরা ভারত এর পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলার ইন্ডিয়ান সোসাইটি শেল্টার হোম, নির্মল হৃদয় নিলয়, নদীয়া বহরামপুর শিলায়ন হোম এস এম এম লিলুয়া হোম, শেলটেক সুকায়ন হোম, সিএন সিপি বয়েজ হোম দিনাজপুর,দুরবাসরাম হোম,বারাসাত কিশালয় চিলড্রেন হোম, জলপাইগুড়ি কোরাক হোম, করিমপুর সোসাইটি ওয়েলফেয়ার নদীয়  শেল্টার হোম ছিল।
ফেরত আসাদের ১১ জনকে জাষ্টিস এন্ড কেয়ার রাইটস যশোর ১২ জন এবং বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি ৭ জনকে গ্রহন করেছে।
যশোর মহিলা আইনজীবি সমিতির এরিয়া কোয়াডিনিনেটর রেখা দাস বলেন, পাচারকৃত ফেরত আসা কিশোর কিশোরীদের আমাদের তিনটি বেসরকারী প্রতিষ্টান গ্রহন করেছে। এদের আমরা যশোর নিয়ে শেল্টার হোমে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করব।


এ ক্যটাগরির আরো খবর..