ভারতে পাচার তরুণীকে বেনাপোলে হস্তান্তর

মোঃমাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া  তাসলিমা (১৯) নামে এক বাংলাদেশি তরুণীকে আটকের সাড়ে তিন বছর পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জুন)  দুপুর ২টায় বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে তাকে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

 

তাসলিমার বাড়ি নারায়ণগঞ্জের মাসিগাও গ্রামে।

 

পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাকে  গ্রহণ করেছে।

 

সমিতির কাউন্সিলর নুরুন্নাহার জানান, ভালো কাজের কথা বলে দালালরা তাকে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে একটি এনজিও তাকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়।

 

ওই তরুণী পাচারকারীকে শনাক্ত করে মামলা করতে চাইলে তাকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান কাউন্সিলর নুরুন্নাহার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।