এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় মাধবী রানী (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা প্রধানপাড়া গ্রামে।
মাধবী রানী ধরধরা প্রধানপাড়া গ্রামের সতিশ চন্দ্রের কন্যা। সে ধরধার আদর্শ মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, পরিবারের উপর অভিমান করে সে বাড়ির পাশে নদীরডাঙ্গা নামক এলাকায় একটি নীম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী থানায় খবর দিলে বোদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বোদা থানায় একটি ইউডি মামলা হয়েছে।



