× Banner
সর্বশেষ
রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

ভারতে নির্বাচনের আগে ‘গণমাধ্যমের কণ্ঠরোধ’ এর অভিযোগ

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
india

গত মঙ্গলবার ভারতের অনলাইন সংবাদমাধ্যম নিউজক্লিকের প্রধান কার্যালয় এবং ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় প্রশাসন। এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সাংবাদিক প্রবীর পুরকায়স্থ ও প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে। নিউজক্লিক সরকারের সমালোচনাকারী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত। দ্য হিন্দুর এক কলামে বলা হয়, সন্ত্রাস দমন আইনে অভিযোগ আনলেও এমন কোনো নিবন্ধ বা বিষয়বস্তু সরকার প্রকাশ করেনি, যার মাধ্যমে ‘সন্ত্রাস’ বা চীনপন্থি প্রচারের কোনো সংযোগ পাওয়া যায়।

সাংবাদিক, সংবাদ সংস্থা এবং মানবাধিকার কর্মীরা গণমাধ্যমের বিরুদ্ধে এই অভিযান ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিক ও লেখকরা বিক্ষোভ করেন। এতে অংশ নিয়ে মানবাধিকারকর্মী যোগেন্দ্র যাদব বলেন, ‘এটি কণ্ঠস্বরকে স্তব্ধ করার প্রচেষ্টা’। অন্যদিকে বুকার পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক অরুন্ধতী রায় বলেন, আইন সংশোধন করা হয়েছে মূলত বুদ্ধিজীবী, লেখক এবং সাংবাদিকদের সন্ত্রাসীর সংজ্ঞায় ঢোকানোর জন্য। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ এনেছে। সন্ত্রাসী ও সাংবাদিকদের মধ্যে পার্থক্য রাখেনি তারা। এখানে যা করছে তা আসন্ন নির্বাচনের আগে খুব নির্লজ্জ উপায়ে তাদের ক্ষমতা বাড়াচ্ছে।’

এদিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বেশ কয়েকজন সাংবাদিককেও। এসব ঘটনায় দেশের অন্য সাংবাদিকরাও আতঙ্কিত। বিষয়টি স্বীকার করছেন প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ীসহ একাধিক সাংবাদিক। এ ছাড়া সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে দিতে বুধবার প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছে ভারতের ১৫টি সাংবাদিক সংগঠন।

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি দল ক্ষমতায় আসার পর থেকেই ভারতে সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত হতে থাকে। সব শেষ এই গ্রেপ্তার ও অভিযানকে স্বাধীন ও সমালোচনামূলক মিডিয়া ধ্বংস করতে ভারত সরকারের চেষ্টা হিসেবে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

দিল্লি পুলিশের দাবি, ওই সংবাদমাধ্যমটির বড় এজেন্ডা ছিল অরুণাচল প্রদেশ ও কাশ্মীরকে ভারতের অংশ নয়, তা দেখানো। প্রবীর পুরকায়স্থ ও মার্কিন ধনকুবের নেভিল রায় সিংহমের মধ্যে ই-মেইল আদান-প্রদনের প্রমাণ পেয়েছে তারা। সেখানে আলোচনা করা হয়েছে, কীভাবে এমন মানচিত্র তৈরি করা যায় – যেখানে কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে ‘বিতর্কিত অঞ্চল’ হিসেবে দেখানো যায়। এই কাজের জন্য প্রবীর ও অমিত ১১৫ কোটি টাকা পেয়েছেন। এসব অঞ্চল নিয়ে চীনের দাবি প্রতিষ্ঠিত করতে জনমত তৈরির দায়িত্ব নিয়েছিল নিউজক্লিক। অবশ্য নিউজক্লিক এক বিবৃতিতে বলেছে, ‘কারও কথায় খবর করি না। কারও হয়ে খবর করি না। চীন বা নেভিল সিংহমের কথাতেও না।’

নিউজক্লিকের প্রবীর পুরকায়স্থসহ দু’জনকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন দিল্লির গণমাধ্যমকর্মীসহ বিশিষ্টজন। এটিকে আগামী লোকসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন বিজেপি সরকারের নির্লজ্জভাবে ক্ষমতা পোক্ত করার প্রক্রিয়া হিসেবেই দেখছেন তারা। একই সঙ্গে সরকারকে ভিন্নমত ও সমালোচনার ক্ষেত্রে অসহিষ্ণু আখ্যা দিয়ে তারা বলছেন, এই পদক্ষেপ স্বাধীন সাংবাদিকদের বিরুদ্ধে নির্মম দমন-পীড়ন ছাড়া কিছু নয়। জরুরি অবস্থা না থাকলেও গণমাধ্যমের ওপর আঘাত ও সাংবাদিক গ্রেপ্তারের মধ্য দিয়ে অঘোষিত জরুরি অবস্থার দৃশ্য দেখছেন তারা। এমন পরিস্থিতিতে অনেক সাংবাদিক আতঙ্কিত। সরকার ক্ষুব্ধ হতে পারে, এমন সংবাদ ও তথ্য এড়িয়ে যাচ্ছেন সম্পাদকরা।


এ ক্যটাগরির আরো খবর..