× Banner
সর্বশেষ
সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ ফাল্গুন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন যেভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য ও স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী রাজারবাগ পুলিশ লাইনস স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আইজিপি সিমা রানী দাস নামে গৃহবধূর রহস্য জনক মৃত্যু-শরীর থেকে বের হচ্ছিল ধোঁয়া

বেনাপোল প্রতিনিধি ( মোঃ মাসুদুর রহমান শেখ )

ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের জরিমানা আদায়

ACP
হালনাগাদ: সোমবার, ৭ মার্চ, ২০২২
ভারতে তেল পাচার

বেনাপোল স্থল বন্দর এলাকা থেকে এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে ভারতে তেল পাচারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়েছে।

সোমবার (০৭ মার্চ) বেলা ১২ টার সময় এ
জরিমানা আদায় করা হয়।

বেনাপোল স্থল বন্দর এনএসআই এর, কাছে গোপন খবর আসে, পাচারকারীরা ভারতে তেল পাচারের উদ্দেশ্যে ৩,২৩,০০০ হাজার টাকার ১০ ব্যারেল সুপার ওয়েল সুয়াবিন জাতীয় তেল সীমান্তের সততা স্টোরে মজুদ রাখা হয়েছে।
এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হলে, মোবাইল কোর্টের মাধ্যমে সততা স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয় পরবর্তীতে ভারতে তেল বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা জানান, দেশের সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন স্টোরে মূল্য তালিকা সহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান চলবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..