× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

ভারতে ট্রেনের বগিতে আগুনে ৯ জন নিহত, আহত ৫০

Dutta
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
inidian train fire

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে শনিবার থেমে থাকা ট্রেনের একটি বগিতে সিলিন্ডার বিস্ফোরণে বগির ভিতরে আগুন লেগে কমপক্ষে নয় জন মারা গেছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

রাজ্যের মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই তীর্থযাত্রী এবং উত্তর প্রদেশ রাজ্য থেকে এসেছিলেন।

ট্রেনের প্রাইভেট কোচটি শনিবার উত্তর প্রদেশ থেকে এসেছিল এবং রেলস্টেশনের কাছে পার্ক করা হয়েছিল। দক্ষিণ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে কোচের ভেতরে এলপিজি গ্যাসের একটি সিলিন্ডার নিয়ে যাওয়ার সময় এটি বিস্ফোরিত হয়েছে।’

দক্ষিণ রেলওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাইভেট কোচের যাত্রীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার পাচার করেছে এবং এর ফলে আগুন লেগেছে। আগুন দেখে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে যায়।’


এ ক্যটাগরির আরো খবর..