বেনাপোল প্রতিনিধিঃ ভারতে তিন বছর জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ৩ জন নারী। ভারতের বিএসএফ বেনাপোল বিজিবি ক্যাম্পে সোমবার দুপুর ২ টার সময় তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা যুবতীরা হলো যশোরের ফিরোজা বেগম(৩৫) সিরাজগঞ্জ জেলার তানিয়া খাতুন (২৫) সাতক্ষীরা জেলার আঞ্জুয়ারা বেগম (২৩)। বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, তিন বছর আগে এরা ভালো কাজের আশায় ভারতে যায়। সেখানে বাসাবাড়ির কাজ করার সময সেদেশের পুলিশের কাছে এরা ধরা পড়ে। পরে আদালতের মাধ্যেমে এরা ভারতের হাওড়া জেলার লিলূয়া হোমে ৩ বছর আটক থাকে। সেখান থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠায় ।
বেনাপোল বিজিবি ক্যাম্প থেকে যশোর জেলার মহিলা আইনজিবী নাছিমা বেগম তাদের গ্রহন করেন। তিনি জানান তাদের যশোর নিয়ে পরে তাদের বাড়িতে যোগাযোগ করে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।