× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

ভারতে আটকা পড়া সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছে

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ জুন, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল( যশোর): ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা গত দুই মাসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাএী নিজ দেশে ফিরেছে । এদের মধ্যে ভারত থেকে করোনা পজিটিভ নিয়ে দেশে ফিরেছে ১৩ জন।
শনিবার (২৬ জুন) রাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, করোনা নতুন ধরন ভারতীয় ভেরিয়েন্ট রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করেন। এসময় ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীদের নিজ দেশে ফিরতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে(এনওসি) নিয়ে ও ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেস্টের সনদ নিয়ে দেশে ফেরার নির্দেশনা দেয়া হয়। সেই মোতাবেক ভারতে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা গত দুই মাসে দেশে ফিরেছে সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী। এদের সকলকে দেশে ফেরার পর বেনাপোলসহ ১৪ দিন প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখ হয়। এদের যে সব পাসপোর্ট যাত্রীরা করোনা বা উপসর্গ নিয়ে দেশে ফিরেছেন তাদেরকে উপজেলা বিভাগের তত্ত্বাবধানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হচ্ছে। এছাড়া গত এক সপ্তাহ আগে সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে অনুমতি পত্র নিয়ে বাংলাদেশিরা মেডিকেল ভিসায় ভারতে যেতে পারছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান,ভারতে থেকে ফেরত আসা সাড়ে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রীদের বেনাপোলসহ জেলার বিভিন্ন আবাসিক হোটেলে তাদের ১৪ দিন কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ১৩ জন পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছেন। এবং আজ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার পাসপোর্ট যাত্রীকে কোয়ারান্টাইন শেষ নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..