× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডেস্ক

ভারতের হামলার প্রতিশোধ নিতে বুনিয়ানুম মারসুস পাকিস্তানের

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
ভারতের হামলার প্রতিশোধ

ভারতের সামরিক হামলার প্রতিশোধ নিতে ‘অপারেশন বুনিয়ান মারসুস’ শুরু করেছে পাকিস্তান। তবে হামলার নাম কেন ‘বুনিয়ানুম মারসুস’ রাখা হলো তা নিয়ে চলছে নানা আলোচনা।

জানা গেছে, নামটি নেওয়া হয়েছে ইসলাম ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াত থেকে, যা মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি শব্দগুচ্ছ ‘বুনিয়ানুম মারসুস’ (بنيان مرصوص) শব্দের আক্ষরিক অর্থ হলো, ‘সীসার গাঁথুনির মতো একটি অটুট কাঠামো’।

কোরআনের সুরা আস-সাফের ৪ নং আয়াতে এটা বলা হয়েছে। ‘নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের, যারা তার পথে শৃঙ্খলিতভাবে যুদ্ধ করে, যেন তারা সীসা দিয়ে গাঁথা একটি প্রাচীর।’ (সুরা আস-সফ ৪)

এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, পাকিস্তান সেনাবাহিনী এই নাম বেছে নিয়ে তাদের সংঘবদ্ধতা, ধর্মীয় অনুপ্রেরণা এবং শত্রুর বিরুদ্ধে অটল মনোভাবের ইঙ্গিত দিতে চেয়েছে।

তাদের মতে, এই নামকরণ কেবল একটি সামরিক অভিযানের অংশ নয় বরং এর মাধ্যমে পাকিস্তান একটি ধর্মীয় ও আদর্শিক বার্তা দিচ্ছে, যা দেশের সেনা সদস্যদের মনোবল বাড়ানোর পাশাপাশি মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী বার্তাও পৌঁছে দিচ্ছে।

এক প্রতিবেদনে পাকিস্তানের আইএসপিআরের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

এরই মধ্যে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের তৈরি ভারতের ২৯ ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী।

এদিকে, ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়ানুম মারসুস’ নামের এই হামলা শুরু হয়।

যদিও উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করে ভারতের প্রতিরক্ষা বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে।

এ ছাড়া নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল।


এ ক্যটাগরির আরো খবর..