× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের উদ্বোধন মঙ্গলবার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ট্রেনে যাত্রী সেবায় আরো একধাপ এগিয়ে যাচ্ছে ভারত। কারণ কিছুক্ষণের মধ্যেই দেশটির সবচেয়ে দ্রুতগতির ট্রেনের উদ্বোধন করবেন দেশটির রেলমন্ত্রী সুরেশ প্রভু।

আধুনিক সব সুবিধাসম্পন্ন ‘গতিমান এক্সপ্রেস’ নামে সেমি-হাই স্পিড ট্রেনটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে চলবে বলে জানিয়েছে ভারতের রেল মন্ত্রণালয়।

নতুন এ এক্সপ্রেস ট্রেনটি দিল্লির হযরত নাজিমুদ্দিন স্টেশন এবং আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চলাচল করবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিনই ছুটবে ‘গতিমান এক্সপ্রেস’।

এক বিবৃতিতে রেল মন্ত্রণালয় জানায়, দ্রুতগতির ট্রেনটির উদ্বোধনের মাধ্যমে ভারতে ট্রেন যাত্রীসেবায় নতুন দিগন্তের সূচনা হলো।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ট্রেনটিতে ১২টি এসি কোচ, ওয়াই-ফাই সুবিধাসহ যেকোনো প্রয়োজনে সাহায্যের জন্য প্রতি কম্পার্টম্যান্টে একজন করে লোক নিয়োজিত থাকবেন। আর ট্রেনটির দরজা সম্পূর্ণ অটোমেটিক। এতে দু’টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার এবং আটটি এসি চেয়ার কার রয়েছে।

এক্সিকিউটিভ এসি চেয়ার কারের প্রতি আসনের ভাড়া এক হাজার ৫শ’ রুপি ও এসি চেয়ার কারের প্রতি আসনের ভাড়া সাতশ’ ৫০ রুপি।

চলন্ত ট্রেনে বেসরকারি একটি কোম্পানি যাত্রীদের জন্য বিনোদনের ব্যবস্থা রেখেছে। যার মাধ্যমে যাত্রীরা বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও দেখতে পাবেন তাদের সঙ্গে থাকা স্মার্ট ডিভাইসের মাধ্যমে।

‘ডব্লিউএপি৫’ নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনচালিত ‘গতিমান এক্সপ্রেস’ এ ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ হাজার হর্সপাওয়ার (এইচপি)।

 


এ ক্যটাগরির আরো খবর..