× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ডেস্ক

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে টপকে গেলেন গৌতম আদানি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট

ভারতের শীর্ষ ধনীর তালিকায় মুকেশ আম্বানিকে টপকে গেলেন গৌতম আদানি। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ১১.৬ লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে শীর্ষ ধনীর তালিকায় উঠে এলেন গৌতম আদানি ও তার পরিবার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে।

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারত ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। মুকেশ আম্বানি দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু এখন এই মুকুট চলে গেছে গৌতম আদানির হাতে। এই তালিকায় মোট ১৫৩৯  জন ভারতীয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত ব্যক্তির সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি।

এই তালিকায় শীর্ষে রয়েছে গৌতম আদানির নাম, আর মুকেশ আম্বানির নাম দ্বিতীয় স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এইচসিএল-এর শিব নাদার নাম। তার মোট সম্পদের পরিমাণ ৩১৪,০০০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে সাইরাস পুনাওয়ালার নাম। তার মোট মূল্য ২,৮৯,৯০০ কোটি টাকায় পৌঁছেছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে সান ফার্মার দিলীপ সাঙ্ঘভির নাম, যিনি মোট ২,৪৯,৯০০ কোটি টাকার মালিক। কুমার মঙ্গলম বিড়লা এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এবং তার মোট মূল্য ২৩৫,২০০ কোটি টাকা পৌঁছেছে। তালিকার ১০ম স্থানে রয়েছে নীরজ বাজাজের নাম, যার মোট মূল্য ১৬২,৮০০ কোটি টাকা।


এ ক্যটাগরির আরো খবর..