ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ৭২ শতাংশ ভোটে এগিয়ে দ্রৌপদী

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ৭২ শতাংশ ভোটে এগিয়ে দ্রৌপদী

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা চলছে। এনডিএ-এর প্রার্থী দ্রৌপদী মুর্মু দ্বিতীয় রাউন্ডে ভাল লিড নিয়েছেন এবং তিনি একটি বড় জয়ের পথে রয়েছেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় রাউন্ডে এখন পর্যন্ত মোট ১১৩৮টি ভোট গণনা হয়েছে, যার মূল্য ১,৪৯,৫৭৫। এই রাউন্ডে দ্রৌপদী মুর্মু ৮০৯ ভোট পেয়েছেন যার মূল্য ১,০৫,২৯৯ এবং যশবন্ত সিনহা ৩২৯ ভোট পেয়েছেন যার মূল্য ৪৪,২৭৬। এখনও পর্যন্ত NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৭১.৭৯ শতাংশ পেয়েছেন।

রাজ্যসভার মহাসচিব পি.সি. মোদী বলেছেন যে, দ্বিতীয় রাউন্ডের পর প্রথম ১০টি রাজ্যের ব্যালট পেপারগুলি গণনা করা হয়েছিল, মোট বৈধ ভোট ছিল ১১৩৮ যার মোট মূল্য ১,৪৯,৫৭৫। এর মধ্যে দ্রৌপদী মুর্মু ৮০৯ ভোট পেয়েছেন, যার মূল্য ১,০৫,২৯৯ এবং যশবন্ত সিনহা ২৩২৯ ভোট পেয়েছেন, যার মূল্য ৪৪,২৭৬।

এছাড়াও রাজ্যসভার মহাসচিব জানিয়েছেন, প্রথম রাউন্দে দ্রৌপদী মুর্মু ৩,৭৮,০০০ মূল্যের ৫৪০ ভোট পেয়েছেন এবং যশবন্ত সিনহা ১,৪৫,৬০০ মূল্যের ২০৮ ভোট পেয়েছেন। মোট ১৫টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।

এখনও পর্যন্ত মোট ১৮৮৬টি ভোট গণনা করা হয়েছে, যার মূল্য ৬,৭৩,১৭৫। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ১৩৪৯ ভোট যার মূল্য ৪,৮৩,২৯৯ এবং যশবন্ত সিনহা ৫৩৭ ভোট পেয়েছেন যার মূল্য ১,৮৯,৮৭৬। এখনও পর্যন্ত NDA প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৭১.৭৯ শতাংশ পেয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ১৮ই জুলাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ২৫ জুলাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।