বেনাপোল ডিস ব্যবসায়ী‌র উপর হামলার প্র‌তিবা‌দে সংবাদ স‌ম্মেলন

মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ বন্দরনগরী বেনা‌পো‌লে ম‌নির হো‌সেন না‌মে এক ডিস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে বেনা‌পো‌লের ডিস ব্যবসায়ীরা।

শুক্রবার (২৩ জুন) রাত ৮ টার সময় বন্দর প্রেস ক্লাব বেনা‌পো‌লে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

‌ বেনাপোল  ডিস ব্যবসায়ী স‌মি‌তির সভাপতি এইচ এম কামাল পিন্টু লি‌খিত অভি‌যো‌গে , শুক্রবার বিকাল ৫ টায় এ ঘটনা‌টি ঘ‌টে। বড়আঁচড়া গ্রা‌মের আলী মোল্লার ছে‌লে শাওন মোল্লা দীর্ঘ‌দিন যাবত অবৈধ ডিস লাইন সং‌যোগ দি‌য়ে ব্যবহার কর‌ছিল। দীর্ঘদিন ধ‌রে তা‌কে মানা করা স‌ত্ত্বেও সে তা‌তে কোন কর্ণপাত ক‌রে নাই। এসময় ডিস ব্যবসায়ীরা তার অবৈধ ডিস লাইন সং‌যোগ বি‌চ্ছিন্ন কর‌তে গে‌লে শাওন তার সন্ত্রাসী বা‌হিনী নি‌য়ে বিপ্ল‌ব ডিস সেন্টা‌রের ব্যবস্থপনা প‌রিচালক ম‌নির হো‌সেন বেধড়ক পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে।

এসময় ম‌নি‌রের কা‌ছে থাকা ডিস বিল কা‌লেকশ‌নের ১৯৫০০ টাকা ও এক‌টি মোবাইল ‌ ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে নাভারন হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে।

এব্যাপা‌রে বেনা‌পোল পোর্টথানায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

আগামী ৭২ ঘন্টার ম‌ধ্যে য‌দি প্রশাসন কোন ব্যবস্থা না নেয়, তাহ‌লে তারা সমস্ত ডিস লাইন সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।