× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের বিলিয়নেয়ার সুব্রত রায়ের মৃত্যু : তার পূর্বপুরুষরা ছিলেন বিক্রমপুর ভাগ্যকুলের জমিদার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
বিলিয়নেয়ার সুব্রত রায়ের মৃত্যু

ভারতের সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায় মঙ্গলবার ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাহারা গ্রুপ জানিয়েছে, অবস্থার অবনতি হলে রোববার তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সুব্রত রায়ের মৃত্যুতে সাহারা গ্রুপ শোকাহত।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন সুব্রত রায়। ম্যালিগনেন্সি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় সুব্রত রায়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান সাহারা। তিনি স্ত্রী স্বপ্না রায়, দুই পুত্র সুশান্ত ও সীমান্ত রায়সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সুধীর চন্দ্র রায় ও শ্রীমতী ছবি রায় এর ঘরে ভারতের বিহার রাজ্যে ১৯৪৮ সালের ১০ জুন আরারিয়ায় জন্মগ্রহণ করেন সুব্রত রায়। তার পূর্বসূরীরা বর্তমান বাংলাদেশের( প্রাক্তন ইস্ট বেঙ্গল প্রেসিডেন্সি) ঢাকা বিক্রমপুরের বিখ্যাত ভাগ্যকূল জমিদার পরিবারের সদস্য ছিলেন। দেশ ভাগের পর তারা কোলকাতায় চলে যান। তিনি কলকাতায় হলি চাইল্ড স্কুল-এ প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। এরপর গোরক্ষপুর টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সুব্রত রায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর পাস করেন। ১৯৭৬ সালে ধুঁকতে থাকা চিটফান্ড সংস্থা ‘সাহারা ফিন্যান্স’কে অধিগ্রহণ করেন। ১৯৭৮ সালে সেটির নাম বদলে হয় ‘সাহারা পরিবার’।

ক্রমেই ভারতের মানচিত্রে নিজেকে একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা করেন সুব্রত রায়। তার হাত ধরেই আর্থিক প্রতিষ্ঠান, আবাসন শিল্প, সংবাদমাধ্যম এবং হোটেল ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্রাজ্য বিস্তার করেছিল সাহারা। ১৯৯২ সালে ‘রাষ্ট্রীয় সাহারা’ নামে হিন্দি সংবাদপত্রের সূচনা করেন তিনি। এর কয়েক বছর পরেই হাত দেন তার স্বপ্নের প্রকল্পে। পুণেতে ১০ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে শুরু করেন ‘অ্যাম্বি ভ্যালি প্রকল্প’। এর পরে তিনি একটি টিভি চ্যানেলও চালু করেন। লন্ডনের গ্রসভেনর হাউস হোটেল এবং নিউ ইয়র্কের প্লাজা হোটেলের মতো নামি হোটেলও অধিগ্রহণ করেন তিনি। সাহারা গ্রুপ সর্বাত্মক পরিচিতি পেয়েছে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর হওয়ার মাধ্যমে। বলিউডের নায়ক-নায়িকা ও বড় রাজনীতিবিদের সঙ্গে সখ্যের সূত্র ধরে সুব্রত ছিলেন ভারতীয় চেনা মুখ।

২০১২ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। সেবি সুপ্রিম কোর্টে জানায় যে, সাহারা গ্রুপ কোম্পানি বেআইনিভাবে বাজার থেকে ৩৫০ কোটি ডলার তুলেছে। সাহারা কর্তৃপক্ষ যদিও দাবি করে,  লাখ লাখ ভারতীয় ব্যাংকিং পরিষেবার বাইরে ছিলেন, তাদের বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন তারা। তবে যে তালিকা সাহারা দিয়েছিল, তার মধ্যে বহু বিনিয়োগকারীর হদিস মেলেনি। ২০১৪ সালের মার্চে জেলে পাঠানো হয় সাহারা কর্তাকে। প্রায় দুবছর জেলে থাকার পর ২০১৬ সালে প্যারোলে বেরিয়ে আসেন সুব্রত। সেই থেকে জেলের বাইরেই ছিলেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..