× Banner
সর্বশেষ
যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু! 

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদন

ভারতের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে বৈদিক গণিত, আয়ুর্বেদ, যোগের পাঠ্যক্রম চালু করার নির্দেশ দিল ইউজিসি

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
ayurveda and yoga

ভারতের কলেজ, বিশ্ববিদ্যালয়ে বৈদিক গণিত, যোগ, আয়ুর্বেদ-সহ সংস্কৃত, শাস্ত্রীয় নৃত্যের মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম চালু  করে দেওয়ার জন্য ‘গাইডলাইন’ বা নির্দেশিকা প্রকাশ করল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

একটি বিজ্ঞপ্তিতে ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জানানো হয়, জাতীয় শিক্ষানীতিতে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশি পড়ুয়াদের আকৃষ্ট করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ঐতিহ্য-সংস্কৃতির ভিত্তিতে সর্বজনীন মানবিক মূল্যবোধ, বৈদিক অঙ্ক, যোগ, আয়ুর্বেদ, সংস্কৃত, ভারতীয় ভাষা, সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্যের মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম চালু করা হোক।

অনতিপরিচিত বিভিন্ন শিল্পের স্থানীয় বিশিষ্ট শিল্পীদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভুক্ত করার নির্দেশিকাও আছে। বিভিন্ন ঘরানার সঙ্গীত, নৃত্য শিল্পীদের পাশাপাশি টেরাকোটা, মধুবনি, মৃৎশিল্পী, বাঁশ-বেতের কারুশিল্পীদের চিহ্নিত করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেই তাদের থাকার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। ‘কলাগুরুরা’ সেখানে থেকে শিল্পকর্ম, কর্মশালা করবেন, পড়ুয়াদের তালিম দেবেন, গবেষণায় সহায়তা করবেন। সাম্মানিক দেবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিল্পকর্মের অভিজ্ঞতা এবং সম্মান প্রাপ্তির নিরিখে ‘কলাগুরুদের’ তিনটি বিভাগে ভাগ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..