× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

ভারতের মত শত্রু দেশের সঙ্গে কোনো কমপ্রোমাইজ নাই -ভিপি নুর

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, জীবন দিতে হয় দেব, তবুও ভারতের শোষণের বিরুদ্ধে কথা বলে যাব। কোনো কমপ্রোমাইজ নাই দেশের শত্রুদের সঙ্গে।

তিনি বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে পরামর্শ দেন যেন সব বিষয়ে কথা না বলে স্পেসেফিক বিষয়ে কথা বলি। তাদের পরামর্শকে আমি স্বাগত জানাই। তবে তাদের প্রতি এ আহ্বানটাও জানাই যে, নির্যাতন নিপীড়ন হবে। সরকার হামলা মামলা করবে। সেই ভয়ে কি আমরা কথা বলব না? এতটা কাপুরুষ আমরা নই। ডাকসু ভিপি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক মহল যেখানে ভারতের প্রশ্নে একটা সুবিধাজনক অবস্থান নেয়, স্ট্যানবাজি করে। সেখানে ডাকসুর সামান্য ভিপি হয়ে কিংবা ছাত্র অধিকার পরিষদের সামান্য নেতা হয়ে নুরুল হক নুর বারবার সোচ্চার থেকেছে।

নুর বলেন, বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয়রা প্রতিবছর প্রায় ৩২ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। অথচ অসংখ্য ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কর্মরত আছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। সেটা নিয়ে আমরা সমালোচনা করব না? নুর বলেন, আপনারা রাজনৈতিক লোভের কারণে চুপ থাকতে পারেন, কমপ্রোমাইজ নীতি অনুসরণ করতে পারেন। কিন্তু ছাত্রসমাজ চুপ থাকবে না।

তিনি বলেন, দেশে যখনই কোনো বিষয়ে আন্দোলন হয়, সেটা ছাত্রদের অথবা মানুষের। যে কোনো আন্দোলনেই সরকার একটা কমন ট্যাগ দেয়ার চেষ্টা করে। বলা হয় এটা জামায়াত-শিবিরের আন্দোলন, বিএনপির আন্দোলন, বিরোধী দলের আন্দোলন, সরকার পতনের আন্দোলন। নুর আরও বলেন, জামায়াত-শিবিরের নাম দিয়ে কোনো মানুষকে পেটানো, মেরে ফেলাও অনেকাংশে জায়েজ হয়ে দাঁড়িয়েছে। এসব সমাজে ইমপ্লিমেন্ট শুরু করেছে। আর সেটা নিয়ে তথাকথিত বুদ্ধিজীবীরা কথা বলেন না। বুয়েটের আবরারকে শিবির বলে হত্যা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..