× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

যে কোন ক্ষেপণাস্ত্র-কৃত্রিম উপগ্রহ নিমিষেই ধ্বংস করার জন্য প্রস্তুত ভারতের অস্ত্র ভাণ্ডার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২০
ভারতের অস্ত্র ভাণ্ডার

অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ভারত ও চীনের সামরিক শক্তি নিয়ে আলোচনা হচ্ছে। তবে, এক্ষেত্রে এখন বেশি আলোচনা হচ্ছে তা হচ্ছে কালি, যদিও এই অস্ত্রের সম্পর্কে বিশেষ কিছু সরকারের তরফ থেকে জানানো হয়নি। আর এর ভয়ে কাঁপছে দুই দেশ পাকিস্তান ও চীন। অস্ত্রের নাম কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর (Kilo ampere linear injector)। যাকে সংক্ষেপে ‘কালি’ নামে ডাকা হয়। ভারতীয় বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। আর জানা গিয়েছে এটি ব্যবহারের সাফল্য মিলেছে।

জানা গিয়ছে, ১৯৮৫ সালে ভারতীয় বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র কিলো অ্যাম্পিয়ার লিনিয়র ইনজেক্টর প্রথম তৈরি করেছিলেন। তারপর থেকে শুরু হয় কীভাবে এই অস্ত্রের শক্তি বাড়ানো যায়। প্রথমদিকে এর ক্ষমতা ০.৪ গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত নিয়ে আঘাত হানার ক্ষমতা ছিল। তারপর ধীরে ধীরে এর শক্তিও বাড়ানো হয়। যার নতুন নামকরণ করা হয় ‘কালি-৫০০০’। যা কি না প্রচণ্ড শক্তিশালী। কালি-৫০০০ এখন ৪০ গিগাওয়াট শক্তির ইলেকট্রন স্রোত ছাড়তে পারে। ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমান ভারতের এলাকায় আঘাত হানার চেষ্টা করলে কালি তা কয়েক মিনিটে প্রতিরোধ করতে পারবে।

ইলেকট্রন কণার তীব্র স্রোত যে কোনও ক্ষেপনাস্ত্রকে প্রতিহত করতে পারে। উত্তপ্ত কণার স্রোত বা রশ্মি তড়িৎ-চৌম্বকীয় বিকিরণে পরিণত হবে। তার পর সেই বিকিরণ মহাকাশে ছড়িয়ে থাকা মাইক্রোওয়েভের সঙ্গে সংযোগ স্থাপন করবে। সেই মাইক্রোওয়েভ বিকিরণ প্রবল আঘাত হানবে শত্রুর ছোড়া ক্ষেপনাস্ত্রে।

কালির এখন এমনই ক্ষমতা যে, মহাকাশে ভাসমান কৃত্রিম উপগ্রহকেও ধ্বংস করতে পারে অনায়াসে। তবে কালির ব্যবহারিক প্রয়োগ অনেকটা লেজার অস্ত্রের মতোই। বিশ্বের প্রতিটি উন্নত দেশের হাতেই লেজার অস্ত্র রয়েছে। কিন্তু ভারত লেজার অস্ত্র তৈরির পথে হাঁটেনি।

উল্লেখ্য, লেজার অস্ত্র থেকে নির্গত রশ্মি ক্ষেপণাস্ত্রে আঘাত করে তাতে ছিদ্র তৈরি করে। ওই ছিদ্র সেই ক্ষেপনাস্ত্রকে ধ্বংস করে। তবে এই পদ্ধতি সময় সাপেক্ষ। কালি-৫০০০ যে মাইক্রোওয়েভ বিকিরণ ছাড়বে তার সংস্পর্শে এলেই ছুটন্ত ক্ষেপণাস্ত্র ঝলসে যাবে। চোখের নিমেষে আকাশেই ধ্বংস হবে সেটি। প্রথম দিকে কালির কর্মক্ষমতা সম্পর্কে কিছুই জানানো হয়নি। বলা হয়েছিল, শিল্পের প্রয়োজনে কালির ব্যবহারিক প্রয়োগ হবে। কিন্তু পরবর্তীকালে ভারতের সামরিক বাহিনীতে কালির অন্তর্ভুক্তি হলে প্রতিবেশি দেশ সমীহ করতে শুরু করে বলে জানা গিয়েছ।

 

এছাড়াও ভারতের সাতটি সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র

১। অগ্নি সিরিজ:
এটি এক ধরনের ব্লাস্টিক মিসাইল। এই সিরিজে রয়েছে অগ্নি-১ এর রেঞ্জ ৭০০ কিমি। ২০০০ কিমি রেঞ্জের অগ্নি-২, ৩০০০ কিমি রেঞ্জের অগ্নি-৩, ৪০০০ কিমি রেঞ্জের অগ্নি-৪ ও ৫০০০ কিমি রেঞ্জের অগ্নি-৫। প্রস্তুতি চলছে অগ্নি-৬ মিসাইল বানানোর। মনে করা হচ্ছে এর রেঞ্জ হতে পারে ৮০০০ থেকে ১২ হাজার কিমি।

২। পৃথ্বী সিরিজ:
ভারতের প্রথম দেশীয় মিসাইল হল পৃথ্বী। পৃথ্বী-১য়ের রেঞ্জ ১৫০ কিমি, পৃথ্বী-২ ও পৃথ্বী-৩য়ের রেঞ্জ যথাক্রমে ২৫০ ও ৩৫০ কিমি।

৩। ব্রাহ্মস:
এটি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই মিসাইল। এর নামকরণ হয়েছে ভারতীয় নদ ব্রহ্মপুত্র ও রাশিয়ার নদী মস্কোভার নামানুসারে। মাটি, আকাশ, পানি ও সাবমেরিন চার জায়গা থেকেই নিক্ষেপ করা যাবে এই মিসাইল। ব্রাহ্মসের রেঞ্জ ২৯০ থেকে ৩০০ কিমি।

৪। নির্ভয়:
নির্ভয় হল কম খরচে বানানো সব আবহাওয়ায় কার্যকরী, লং রেঞ্জ মিসাইল। হাজার কিমিরও বেশি দূরে শত্রুকে ঘায়েল করতে সক্ষম এই মিসাইল।

৫। নাগ:
এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। যা তৈরি করেছে ডিআরডিও।

৬। ধনুশ:
স্থল ও পানিতে দু’জায়গাতেই শত্রুকে আঘাত করতে পারে এই মিসাইল। এর রেঞ্জ ৫০০ কিমি।

৭। প্রহার:
প্রহার মিসাইলের রেঞ্জ ১৫০ কিমি।


এ ক্যটাগরির আরো খবর..