× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

ভারতীয় হাই কমিশনের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ভারতের বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকারী এবং পেশাদার কোর্সে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলার আয়োজন করেছে।

১১ নভেম্বর ২০২১ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এবং আইসিসিআরের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে “বাংলাদেশ-ইন্ডিয়া অ্যালামনাই রি-ইউনিয়ন ২০২১” শীর্ষক এই প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনটি অনুষ্ঠিত হয়।

এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করেছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর), আয়ুর্বেদিক যোগ ইউনানি সিদ্ধ হোমিওপ্যাথি (আয়ুষ), ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) বৃত্তি প্রকল্পসমূহের পাশাপাশি ভারতে অধ্যয়ন (এসআইআই) ও স্ব-অধ্যয়ন প্রকল্প (এসএফএস)।এসব প্রকল্পের অনেক প্রাক্তন শিক্ষার্থীই এখন বাংলাদেশে সরকার, প্রশাসন, শিক্ষা, বেসরকারি খাত এবং শিল্প ও সংস্কৃতিতে বিশিষ্ট পদে রয়েছেন৷

সমাজের বিভিন্ন স্তরের প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী দিবসটি উদযাপনের জন্য এসে তাদের অভিজ্ঞতা বিনিময় করেছেন। প্রাক্তন শিক্ষার্থীরা কীভাবে এই কোর্সগুলি তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছেন সেসব ভাবনার কথা বলে ভারতের অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। তারা বর্তমান সময়ের চাহিদা পূরণে বৃত্তি কর্মসূচিগুলি কীভাবে সুন্দরভাবে সাজানো যেতে পারে সে সম্পর্কে মূল্যবান পরামর্শও দিয়েছেন।

ভারত সরকারের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা নতুন বৈশিষ্ট্যগুলিকেও এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল সুবর্ণ জয়ন্তী বৃত্তি কর্মসূচি, যা বৃত্তির পরিধিকে আরও বিস্তৃত করে তোলে। এই বছর বাংলাদেশ সফরের সময় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত নতুন স্কিমটি ভারতের সেরা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্স করার জন্য মেধাবীদের ব্যাপক সুযোগ প্রদান করবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকার রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..