ভারতীয় টিকা নিলেই সুইজারল্যান্ড সহ ইউরোপীয় সাতটি দেশে প্রবেশের অনুমতি

ভারতীয় টিকা নিলেই সুইজারল্যান্ড সহ ইউরোপীয় সাতটি দেশে প্রবেশের অনুমতি

ভারতীয় ভ্যাকসিনকে ইউরোপীয় ইউনিয়ন মান্যতা না দিলে, ভারতও ইউরোপের দেশ থেকে আসা পর্যটকদের ১৫ দিনের কোয়ারেন্টাইন রাখার হুঁশিয়ারির পরই ইউরোপের বিভিন্ন দেশের টনক নড়ে। যে সকল ব্যক্তিরা ফাইজার, মর্ডানা,অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন এই সকল টিকার মধ্যে কোন একটি নিয়েছেন এবং কোর্স সম্পন্ন করেছেন, তারাই শুধুমাত্র ইউরোপীয় দেশে যাওয়ার অনুমতি পাবেন। আর এই নিয়ম চালু হচ্ছে ১ লা জুলাই থেকেই।

সুইজারল্যান্ড আর ইউরোপিয়ান ইউনিয়নের সাতটি দেশ আজ পয়লা জুলাই বৃহস্পতিবার কোভিশিল্ড গ্রহণ করা ভারতীয়দের যাত্রার অনুমতি দিয়েছে।

ভারতীয় টিকা কোভিশিল্ড আর কোভ্যাকসিন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে বিবাদের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, করোনাকালে পর্যটনের ক্ষেত্রে বিভিন্ন দেশের তরফে নানারকম বিধি নিষেধ জারি করা হয়েছে। যার মধ্যে ইউরোপীয় দেশগুলিতে পর্যটনের ক্ষেত্রে প্রধান বিষয় হল- ফাইজার, মর্ডানা,অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন নিতেই হবে পর্যটককে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।