ভিসার মেয়াদ শেষ, ১১ ভারতীয়কে ফেরত পাঠানো হলো

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশি পুলিশের হাতে আটক হওয়া ১১ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রামগঞ্জ থানা পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের কার্যক্রম শেষে ভারতে ফেরত পাঠায়।
এর আগে শনিবার (২৫ জানুয়ারি) রাতে ওই ১১ ভারতীয় নাগরিককে আটক করেছিল রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, ওই ১১ ভারতীয় নাগরিক গত বছরের ১৪ আগস্ট দুই মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসে। পরে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষের কথা জানতে পারে পুলিশ। এরপর অবৈধ অভিবাসী হিসেবে তাদের আটক করা হয়। তাদের বাংলাদেশে আত্মীয়-স্বজন রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুম জানান, ওই ১১ নাগরিক সাধারণ নিয়মে ভারতে ফিরেছেন।
উল্লেখ্য এলাকাবাসীর দাবী তারা জন্মসূত্রে মুসলমান ছিল । মিজানুর রহমান আজহারীর মাহফিলে কালিমা পড়ে মুসলমান হওয়াটা সাজানো ঘটনা। অন্যদিকে কেউ বলছে তারা হিন্দু থেকে মুসলিম হয়েছে। এসব নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তবে সত্যি ঘটনা প্রমেন সাপেক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।