বেনাপোলে ১৫৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

বেনাপোলে ১৫৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোস্ট অফিস এলাকা থেকে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহীম নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  যশোর র‌্যাব-৬। আটক মোঃ ইব্রাহীম হোসেন (২২) সে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মোঃ মোসলেম হাওলাদারের ছেলে।

যশোর র‌্যাব-৬ জানায়, আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে  র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পোস্ট অফিস -৭৪৩১ এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালালে, এসময় ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইব্রাহীম নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মাদক ও ধৃত আসামীকে ২০১৮ সনের সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী নং ১০ (ক) ধারায় মামলা দিয়ে বেনাপোর পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।