× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থার পারস্পরিক সহোযোগিতায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
এগিয়ে যেতে চায় বাংলাদেশ

রেলওয়ে, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারি, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভারতসহ বিভিন্ন দেশ ও সংস্থার পারস্পরিক সহোযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ ভারতের ব্যাঙ্গালোরে হোটেল তাজ ওয়েস্ট ইন্ডে, বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম জি-২০ সম্মেলনে ‘Digital public infrastructure (DPIs) for a vibrant Digital Economy’ বিষয়ক গোলটেবিল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আলোচনাকালে এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী একটি প্রাণবন্ত ডিজিটাল অর্থনীতির জন্য ডিজিটাল পাবলিক অবকাঠামোর গুরুত্বও তুলে ধরেন।

গোলটেবিল বৈঠকে ভারতের কেন্দ্রীয় রেল যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, জি-২০ ভুক্ত বিভিন্ন দেশের এবং জাতিসংঘ, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন দেশের আলোচকগণ ডিজিটাল ইকোনমি তে ডিপিআই এর গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন । এছাড়া ওপেন প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারির, ফিনটেক প্রযুক্তিসহ ভিভিন্ন প্রযুক্তি শেয়ার, পলিসি, সাইবার সিকিউরিটির নিয়ে পারস্পরিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ও গ্লোবাল প্রবলেম সলভিং প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, জি-২০, বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম।

১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।


এ ক্যটাগরির আরো খবর..