× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

কূটনৈতিক প্রতিবেদক

ভারতগামী ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল ইরান- সমর্থিত ইয়েমেনের হুতিরা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি দেশটির একটি বন্দরের কাছ দিয়ে যাওয়া এম/টি পোলাক্সে আঘাত হানে। পোলাক্স নামের তেল বহনকারী ঐ ট্যাংকারটিতে শুক্রবার হামলা করেছিল তারা। গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।

এলএসইজি ডেটা অনুসারে, ট্যাংকারটি ওশানফ্রন্ট মেরিটাইম কো এসএ এর মালিকানাধীন এবং সি ট্রেড মেরিন এসএ পরিচালিত। এই সংস্থাগুলোর প্রতিনিধিদের এ বিষয়ে অবিলম্বে মন্তব্য করার জন্য বলা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। ফিলিস্তিনির গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে হুতিরা। বৃহস্পতিবার একটি টেলিভিশন ভাষণে হুতি নেতা আব্দুলমালিক আল-হুতি বলেন, আমাদের অপারেশনগুলো শত্রুদের উপর একটি বড় ধরনের প্রভাব ফেলছে। এটি একটি দুর্দান্ত সাফল্য এবং সত্যিকারের বিজয়।

স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেন, আন্তর্জাতিক শিপিংয়ের ওপর অনাচার হামলার আরেকটি উদাহরণ এটি। হামলা বন্ধের আহ্বান জানিয়ে অসংখ্য যৌথ ও আন্তর্জাতিক বিবৃতির দেওয়ার পরও তা অব্যাহত রেখেছে হুতিরা। এর আগে, শুক্রবার লোহিত সাগরে পানামানিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, অপরিশোধিত তেল বহনকারী ঐ ট্যাংকারটি ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এলএসইজি এর তথ্য অনুসারে, গত ২৪ জানুয়ারি রাশিয়ার কৃষ্ণ সাগর বন্দর শহর নভোরোসিস্ক থেকে যাত্রা শুরু করেছিল এম/টি পোলাক্স। আগামী ২৮ ফেব্রুয়ারি ট্যাংকারটি ভারতের পূর্ব ওড়িশা রাজ্যের পারাদ্বীপ ছাড়ার কথা ছিল? পারাদ্বীপে ইন্ডিয়ান অয়েল কোম্পানির তেল শোধনাগার যেখানে প্রতিদিন ৩ লাখ ব্যারেল তেল পরিশোধন করা হয়।

শুক্রবার ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সি এবং ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামবে জানিয়েছিল, ইয়েমেনের কাছে মোখা বন্দরের কাছে একটি পানামা-পতাকাবাহী ট্যাংকারে হামলার খবর পেয়েছে তারা। ট্যাংকারটি বন্দরটির উত্তর- পশ্চিমে ৭২ নটিক্যাল মাইল (১৩৩ কিলোমিটার) দূরে ছিল। অ্যামবে জানিয়েছিল, হামলায় ‘ট্যাংকারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এটির ক্রুরা নিরাপদ এবং অক্ষত রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..