ভারতকে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জোরালো তৎপর হয়ে উঠেছে কট্টর ইসলামী সংগঠনগুলো। এমনই দাবি করেছে পাটনা থেকে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ড পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক মহম্মদ জালালুদ্দিন ও পিএফআই-এর সদস্য আতাহার পারভেজ।
সম্প্রতি দেশ বিরোধী কার্যকলাপের জন্য পাটনা থেকে গ্রেফতার করা হয় দুই আতঙ্কবাদীকে। অবাক করার বিষয় হলো তাদের মধ্যে একজন মহম্মদ জালালুদ্দিন ঝাড়খণ্ড পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিক। একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক হয়ে কিভাবে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত হতে পারে সেই বিষয় নিয়ে কপাল কুঁচকেছে প্রশাসনেরও। অপর অভিযুক্তের নাম আতাহার পারভেজ। সে আবার পিএফআই-এর সদস্য।
মার্শাল আর্ট শেখবার নাম করে চলত জঙ্গি প্রশিক্ষন : পাটনা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, দুই অভিযুক্ত মার্শাল আর্ট শেখবার নাম করে জঙ্গিদের প্রশিক্ষন দিত। এই দুই আতঙ্কবাদীকে তল্লাশি করে পিএফআই-এসডিপিআই-র বেশ কিছু গোপন কাগজপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই কাগজ থেকেই পুলিশ জানতে পেরেছে ২০৪৭ সালের মধ্যেই ইসলাম শাসিত রাষ্ট্র হবে ভারত। পুলিশ সূত্র মারফত আরও জানা যাচ্ছে, দুই অভিযুক্তের থেকে প্রশিক্ষন নিতে ভিন রাজ্য থেকেও আসত অনেকে। বিগত দু’মাস ধরেই ভিন রাজ্যকে প্রশিক্ষন নিতে আসার সংখ্যা অত্যাধিক বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যারা আসত তারা টিকিট বুকিং এবং হোটেলে ঘর ভাড়া নেওয়ার সময় নিজেদের নাম বদলে নিত বলে জানা যাচ্ছে।
এই প্রসঙ্গে হিন্দু যুব বাহিনীর নেতা নগেন্দ্র প্রতাপ তোমর জানান, ২০১৭ সালেই একটি হিন্দু সংগঠন মুসলিমদের ভারতকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনার বিষয়ে সতর্ক করে। মুসলিমদের জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, সেই ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে ভারত ইসলামিক রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, ‘এটা মুসলিম সম্প্রদায়ের চক্রান্ত। ওরা ভারতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালে হিন্দু যুব বাহিনী নামে এই দল গঠন করেন।