× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ভারতকে অপমান জার্মান সাময়িকীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
ভারতকে অপমান জার্মান সাময়িকীর

চীনকে ছাড়িয়ে সবচেয়ে জনবহুল দেশে পরিণত হওয়া ভারতকে – অত্যন্ত ব্যঙ্গাত্মক ভাবে চিত্রিত করেছে জার্মান মিডিয়া ‘ডের স্পিগেল’। তাদের একটি কার্টুনে দেখানো হয়েছে, ভারতের একটি জরাজীর্ণ ট্রেনের ভিতরে এবং উপরে উপচে পড়া যাত্রী। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে, অনেকে ট্রেনের বগি ও ইঞ্জিনের বাইরে কোনোমতে দাঁড়িয়ে আছে। ভারতীয় ট্রেনটির পাশ দিয়ে যাচ্ছে চীনের একটি অত‍্যাধুনিক বুলেট ট্রেন। ভারতীয় ট্রেনটি বুলেট ট্রেনটিকে অতিক্রম করে যাচ্ছে। বুলেট ট্রেনটির দু’জন চালক, উপচে পড়া ভারতীয় ট্রেনটি দেখে হতবাক।

ভাইরাল কার্টুনটিতে ভারত ও চীনের মধ্যেকার উন্নয়নের স্তরের তুলনা চিত্রিত করা হয়েছে। জার্মান সাময়িকীর এহেন ‘মশকরা’ পছন্দ হয়নি ভারতীয়দের। ভারতকে বিদ্রুপ করে ব্যঙ্গচিত্র প্রকাশ করায়, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয়রা।

প্রতিবাদকারীদের মতে, ডের স্পিগেল সাময়িকীটি ভারত সম্পর্কে গৎবাঁধা ধারণায় আটকে রয়েছে। সাম্প্রতিক দশকগুলোয় ভারতের উন্নতি তাদের চোখে পড়ে না। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের উদ্যোক্তা, দক্ষতা উন্নয়ন, ইলেকট্রনিকস এবং প্রযুক্তিবিষয়ক মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ব্যঙ্গচিত্রটি সামাজিক মাধ্যমে শেয়ার করে মন্ত্রী বলেছেন, ‘প্রিয় কার্টুনিস্ট, ভারত নিয়ে আপনারা উপহাসের চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনস্থ ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কয়েক বছরের মধ্যে ভারতের অর্থনীতি হবে জার্মানির চেয়েও বড়।’

মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন, ভারতের অনেক সোশ্যাল একটিভিষ্ট। তারা বলেছেন, জার্মানির মাথাপিছু আয় ৫১,৩৮৩ ডলার। চীনের মাথাপিছু আয় ১৩,৭২১ডলার। সেখানে ভারতের মাথাপিছু আয় মাত্র ২,৬০১ ডলার। ভারতীয় সোশ্যাল একটিভিষ্টদের অনেকে একথাও বলেছেন, মন্ত্রী মহোদয়ের উচিত হবে, কুতর্ক বন্ধ করা এবং ভারতের উন্নয়নে মনোযোগী হওয়া।


এ ক্যটাগরির আরো খবর..